মোখার গতি ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, সংকেত দুই নম্বর

নিজস্ব প্রতিবেদকঃ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় মোখায় পরিণত হওয়ার পর এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ওঠে যাচ্ছে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত। এজন্য সাগর বিক্ষুদ্ধ হয়ে উঠেছে।

সকল সমুদ্রবন্দরে এক নম্বর সংকেত নামিয়ে তোলা হয়েছে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত।বৃহস্পতিবার (১১ মে) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এই তথ্য
জানিয়েছেন।বজলুর রশিদ জানান, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে। এটি আজ (১১ মে) সকাল ০৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৯৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২২০ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১২৬৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২২৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমেনঅবস্থান করছিল।

এটি আরো ঘণীভূত হয়ে আগামীকাল (১২ মে) তারিখ সকাল পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিম
দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুদ্ধ রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ০১ (এক) নম্বর দূরবর্তী সংকেত নামিয়ে তার পরিবর্তে  ০২ (দুই) নম্বর (পুন) ০২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

আজকের প্রধান সংবাদ
Md Moffassir

জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা নিতে হবে: মামুনুল হক

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা, ওমরাহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান নিজস্ব প্রতিবেদক- বাংলা টুডে

Read More »
অর্থনীতি
Md Moffassir

বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে ওঠার শঙ্কা

বিশেষ প্রতিনিধি-বাংলা টুডে আইএমএফের পূর্বাভাস, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে উদ্বেগ; দরিদ্রদের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা

Read More »
আজকের প্রধান সংবাদ
Md Moffassir

গুজব ঠেকাতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই জরুরি: বাসস প্রধান সম্পাদক

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে সাংবাদিকতায় সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান গুজব,

Read More »