নিজস্ব প্রতিবেদক:
সংসদ সদস্য (এমপি) আবু সুফিয়ানের পরিচয় ব্যবহার করে মিলাদ মাহফিল আয়োজনের কথা বলে বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৪ অক্টোবর বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব কাসেম সোহেলের কাছে এমপি আবু সুফিয়ানের পরিচয় দিয়ে মিলাদ মাহফিলের জন্য চাঁদা দাবি করা হয়। ফোনকলটি ০১৩৪৬-১৬৯৬৯৮ নম্বর থেকে আসে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি সামনে আসার পর এমপির পরিচয় ব্যবহার করে এ ধরনের আর্থিক সহায়তা চাওয়ার বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। তবে ফোনকলটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত পরিচয় এবং ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।





