পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে

আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। পাঁচ ধাপে অনুষ্ঠেয় এ নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণ করা হবে ২৭ মে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে ভোটের এ সময়সূচি চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের নির্বাচনের পাঁচ ধাপের তারিখ জানান।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম তথা শেষ ধাপে ২৭ মে ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সে সময় ১২ নভেম্বর থেকে সাত ধাপে নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনার কথা জানানো হয়।

তবে ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নভেম্বর ও ডিসেম্বর মাসে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধার বিষয় উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচনের সময়সূচি নিয়ে আরও আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল ইসি।

সেই ধারাবাহিকতায় এবার সাত ধাপের পরিবর্তে পাঁচ ধাপে ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত করল নির্বাচন কমিশন।

শেয়ার করুন :

Check Also

নিয়োগের আগেই শিক্ষক প্রশিক্ষণ, ২৪৯ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব

ডেস্ক রিপোর্ট-বাংলা টুডে মাধ্যমিকে চালু হচ্ছে প্রাক্‌-চাকরিকালীন প্রশিক্ষণ মডেল, প্রশিক্ষণ পাবেন ২০ হাজার শিক্ষক-শিক্ষা প্রশাসক …