আইআইইউসি ক্যাম্পাসের ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, রংপুরে গ্রেপ্তার নিরাপত্তাকর্মী

বিশেষ প্রতিনিধি- সুবীর চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তাকর্মী আইয়ুব আলী (৫৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় রংপুর জেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ …

Read More »

রাউজানে চাচাতো ভাইয়ের হামলায় আহত মন্নান সওদাগরের মৃত্যু

বিশেষ প্রতিনিধি- সুবীর রাউজান: চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে চাচাতো ভাইয়ের হামলায় গুরুতর আহত মন্নান সওদাগর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২৯ জুন) দিবাগত রাত ২টার দিকে নগরীর বেসরকারি সাজিনাজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জানিপাথর বাজার এলাকায় কথাকাটাকাটির জেরে প্রকাশ্যে তার চাচাতো ভাই শাহাজান গাছের …

Read More »

সাতকানিয়ায় পুকুর থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি- সুবীর সাতকানিয়া: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, ইলিয়াস নিয়মিত মদপান করতেন এবং মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে কয়েকদিন নিখোঁজ থাকতেন। কয়েকদিন আগে তিনি বাড়ি …

Read More »

চকরিয়ায় মাইক্রোবাস–মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ০২ যুবকের আহত হয়েছেন ০১ জন

বিশেষ প্রতিনিধিঃ সুবীর কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (২৮ জুন) সকাল পৌনে ৯টার দিকে বানৌজা–পেকুয়া সড়কের মোহাজেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ মাহবুব (২৭) এবং মৃত কামাল হোছাইনের ছেলে মোহাম্মদ রাসেল (২৩)। …

Read More »

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় প্রধান আসামী মোঃ গিয়াস উদ্দিন গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি- ‍সুবীর চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চার দিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. গিয়াস উদ্দিনকে (৩৪)’কে গত শনিবার (২৭ জুন) ভোর ৩টা ৫০ মিনিটের দিকে সাতকানিয়া উপজেলার মধ্যম দুরদুরী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন (৩৪) আনোয়ারা উপজেলার …

Read More »

সিএমপির চান্দগাঁও- পাঁচলাইশ ও বায়েজিদে বেপরোয়া স্বশস্ত্র সন্ত্রাসীরা, আতঙ্কে এলাকাবাসী

এম এইচ বাচ্ছুঃ চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও- পাঁচলাইশ ও বায়েজিদে নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডার, চিহ্নিত অস্ত্রধারী চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা আবারো বেপরোয়া হয়ে উঠেছে। তাদের সক্রিয় সন্ত্রাসী কর্মকান্ডে সাধারণ ব্যবসায়ী এবং নির্মাণাধীন ভবন মালিকরা যেমন অসহায় তেমনি সাধারণ এলাকাবাসীরাও আতঙ্কে দিন কাটায়। অনুসন্ধানে জানা যায়, চান্দগাঁও-পাঁচলাইশ থানা এলাকা নিয়ন্ত্রণ করে আলোচিত তাসিন হত্যা মামলার অন্যতম আসামি ছোট সাজ্জাদের অনুসারী ইলিয়াস …

Read More »

হাসপাতালে রোগীর কাছে ইয়াবা পৌঁছে দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক দম্পতি।

বিশেষ প্রতিনিধি- সুবীর: কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর কাছে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার সময় টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা জাগির হোসেন (৩০) ও তার স্ত্রী আয়েশা আক্তার (২৭) নামের এক দম্পতিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের তল্লাশি চালিয়ে সারিবদ্ধভাবে রাখা নীল প্যাকেটে প্রায় ১৭,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়- গোপন তথ্যের ভিত্তিতে …

Read More »

সাতকানিয়ার গারাংগিয়া বেইলি ব্রিজ এখন মরণফাঁদ: দ্রুত আরসিসি সেতু নির্মাণের দাবি

সাতকানিয়া প্রতিনিধি : ‎চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা-এর গারাংগিয়া এলাকার শাহ মজিদিয়া সড়কে অবস্থিত ঐতিহ্যবাহী গারাংগিয়া বেইলি ব্রিজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটি এখন কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু ব্যবহার করছেন হাজারো সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চালক। ‎স্থানীয়দের অভিযোগ, কয়েক দশক আগে নির্মিত লোহার এই বেইলি …

Read More »

‎অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে পাহাড়তলী থানা যুবদলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল

নিউজ ডেস্কঃ অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন পাহাড়তলী থানা যুবদল-এর উদ্যোগে আজ মঙ্গলবার অলংকার মোড়ে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‎কর্মসূচিটি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি জনাব মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক জনাব শাহেদ এবং সাবেক সহ-সভাপতি জনাব ফজলুল হক সুমনের নির্দেশনায় আয়োজন করা হয়। ‎ …

Read More »

ন্যাচার কনভেনশনে চট্টগ্রামকে গ্রীন, ক্লিন ও হেলদি সিটিতে রুপান্তরের প্রত্যয় ঘোষণা চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের

নিজস্ব প্রতিবেদকঃ সেভ দ্যা নেচার অব বাংলাদেশ- চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত “ন্যাচার কনভেনশন- ২০২৬” অনুষ্ঠানে চট্টগ্রামকে পরিবেশবান্ধব, সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী (গ্রিন, ক্লিন ও হেলদি সিটি) হিসেবে গড়ে তুলতে নিজের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, চট্টগ্রাম আমাদের সবার অহংকার। এই নগরীর পরিবেশ, প্রকৃতি, জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষা করা এখন সময়ের দাবি। …

Read More »