মুরাদপুরে সড়কের গর্তে গাড়ি ক্ষতিগ্রস্ত, চসিক মেয়রসহ দুই কর্মকর্তাকে আইনি নোটিশ

বিশেষ প্রতিনিধি- সুবীর চট্টগ্রাম: নগরের মুরাদপুর ফ্লাইওভারের মুখে সড়কের বড় গর্তে পড়ে একটি ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ও সড়ক বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলীর কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে গাড়ি মেরামতে ব্যয় হওয়া ৯১ হাজার টাকা সাত দিনের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে পরিশোধের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) আইনজীবী মো. মীর …

Read More »

বৈরি আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা: সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি- সুবীর ঢাকা, ১৪ জুলাই: বৈরি আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। …

Read More »

পানিতে ডুবেছে রেললাইন, চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি- সুবীর চট্টগ্রামঃ টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে কক্সবাজারগামী শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। ০৮/০৭/২০২৬ইং তারিখ বুধবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মুরাদপুরের নিকটবর্তী এলাকায় রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় নিরাপত্তার …

Read More »

আরও দুই দিন ভারী বৃষ্টির শঙ্কা, চট্টগ্রামে জনজীবন ব্যাহত

বিশেষ প্রতিনিধি- সুবীর চট্টগ্রাম: ভোর থেকেই কালো মেঘে ঢেকে আছে আকাশ। কখনো ঝিরিঝিরি, আবার কখনো মুষলধারে বৃষ্টি। টানা কয়েক দিন ধরে সূর্যের দেখা নেই চট্টগ্রামে। ভারী বর্ষণে নগরের স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। কোথাও কোথাও সড়কে পানি জমেছে, আর পাহাড়ঘেঁষা বসতিগুলোতে বেড়েছে পাহাড়ধসের আশঙ্কা। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী অন্তত দুই দিন চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে …

Read More »

বিদায় নিয়েও ব্রাজিলের জয়! ফিফা থেকে পাচ্ছে ৩৬৭ কোটি টাকা

শেষ ষোলো থেকেই বিদায়, তবুও রেকর্ড অর্থ আয় সিবিএফের; অংশগ্রহণ ফি ও প্রাইজমানি মিলিয়ে কোষাগারে জমা হচ্ছে ২৫.৫ মিলিয়ন ডলার স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মাঠের লড়াইয়ে থেমে গেছে ব্রাজিলের যাত্রা। শিরোপার স্বপ্ন পূরণ না হলেও আর্থিক দিক থেকে বড় ধরনের লাভবান হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। ফিফার (FIFA) নির্ধারিত প্রাইজমানি ও অংশগ্রহণ সহায়তা তহবিল অনুযায়ী, টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েও ব্রাজিল ফুটবল কনফেডারেশন …

Read More »

ঢাকাসহ ১৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আশঙ্কা, কয়েকটি বিভাগে হতে পারে অতি ভারী বর্ষণ বিশেষ প্রতিনিধি- সুবীর ঢাকাসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে মঙ্গলবার (৭ জুলাই) দিনের প্রথমার্ধে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা …

Read More »

কক্সবাজারে এক রাতে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু, নিহতদের মধ্যে ৮ রোহিঙ্গা

টানা অতি ভারী বৃষ্টিতে ঝুঁকিতে পাহাড়ি জনপদ ও রোহিঙ্গা আশ্রয়শিবির, আরও ধসের আশঙ্কা প্রশাসনের বিশেষ প্রতিনিধি- সুবীর কক্সবাজারঃ টানা অতি ভারী বর্ষণে কক্সবাজারে ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় এক রাতেই অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আটজন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা এবং একজন স্থানীয় বাসিন্দা। পৃথক এসব দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা …

Read More »

সীতাকুণ্ডে লাশবাহী অ্যাম্বুলেন্সের পিকআপে ধাক্কা, নবজাতকের স্বজনসহ আহত ৩

বিশেষ প্রতিনিধি- সুবীর চট্টগ্রামঃ চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছবোঝাই পিকআপ ভ্যানে ধাক্কা দিয়েছে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা নবজাতকের তিন স্বজন আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতকের মরদেহ নিয়ে ফেনীর সোনাগাজীতে নিজ বাড়িতে ফিরছিলেন। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা …

Read More »

চট্টগ্রামে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, বাড়ছে টার্গেট কিলিং থানা থেকে লুট হওয়া ৯৪৮ অস্ত্রের ১৫৪টি এখনো উদ্ধার হয়নি, সীমান্ত দিয়ে ঢুকছে নতুন চালান

বিশেষ প্রতিনিধি- সুবীর চট্টগ্রামঃ চট্টগ্রাম মহানগর ও জেলায় আবারও মাথাচাড়া দিয়ে উঠছে সশস্ত্র সন্ত্রাস। রাজনৈতিক আধিপত্য, মাদক কারবার, চাঁদাবাজি ও আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একের পর এক সংঘটিত হচ্ছে হত্যাকাণ্ড। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে প্রতিপক্ষকে হত্যা করতেও দ্বিধা করছে না অপরাধীরা। আইনশৃঙ্খলা বাহিনী গত বছরের আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে কিছুটা সফল হলেও অবৈধ অস্ত্রের নতুন চালান ঠেকাতে কার্যকর অগ্রগতি …

Read More »

এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনা, প্রাথমিকে নিয়োগ পাবেন ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক

বিশেষ প্রতিনিধি- সুবীর দেশের শিক্ষা খাতে এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক এবং বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক-প্রভাষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল …

Read More »