পৃথিবীর সব মায়া কাটিয়ে চির নিদ্রায় শায়িত কিংবদন্তি ম্যারাডোনা

দেলোয়ার হোসাইন:

চিরনিদ্রায় শায়িত হলেন আর্জেন্টিনার ফুটবলের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের বেল্লা ভিস্তায় বাবা-মায়ের সমাধির পাশেই সমাহিত করা হয়।

ম্যারাডোনার কফিন প্রেসিডেনসিয়াল প্যালেস কাসা রোসাদায় সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানানো জন্য রাখা হয়। দিনভর হাজার হাজার ভক্ত-অনুরাগী প্রিয় তারকাকে চোখের জলে চিরবিদায় জানান।

লাখো ভক্ত সমবেত হয়েছিল কাসা রোসাদায়। প্রিয় ফুটবলারের কফিন স্পর্শের আশায় আসা প্রায় সবার চোখের পাতা ছিল ভেজা, হাতে ছিল ফুল। অনেকেরই পরনে ছিল ১০ নম্বর জাসি কিংবা ম্যারাডোনার ছবি সম্বলিত পোশাক। অনেকেই করোনার কারণে দূরে দাঁড়িয়েই এই লড়াকুর প্রতি জানিয়েছেন অন্তিম স্যালুট।

বৃহস্পতিবার দিনভর ম্যারাডোনার হাজার হাজার ভক্তকে সামাল দিতে আর্জেন্টাইন পুলিশকে হিমশিম খেতে হয়েছে। প্রেসিডেন্ট প্যালেস অভিমুখে এক কিলোমিটারের চেয়েও লম্বা লাইন সামলাতে পুলিশ এক পর্যায়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে। তবুও ম্যারাডোনার ভক্তদের পথরোধ করতে পারেনি পুলিশ।

আর্জেন্টাইন ফুটবলার ম্যারাডোনা গত বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি জমান। ম্যারাডোনার মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর।

শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

আজকের প্রধান সংবাদ
Md Moffassir

জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা নিতে হবে: মামুনুল হক

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা, ওমরাহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান নিজস্ব প্রতিবেদক- বাংলা টুডে

Read More »
অর্থনীতি
Md Moffassir

বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে ওঠার শঙ্কা

বিশেষ প্রতিনিধি-বাংলা টুডে আইএমএফের পূর্বাভাস, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে উদ্বেগ; দরিদ্রদের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা

Read More »
আজকের প্রধান সংবাদ
Md Moffassir

গুজব ঠেকাতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই জরুরি: বাসস প্রধান সম্পাদক

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে সাংবাদিকতায় সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান গুজব,

Read More »