পিরোজপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মোঃ জিয়াদুল হক:

কাউখালী উপজেলার কাউখালী-ভিটাবাড়িয়া সড়কের চিরাপাড়া কে. এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় খাইরুল ইসলাম (২৬) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। নিহত খাইরুল নেছারাবাদ উপজেলার আউরয়া গ্রামের সোহরাব তালুকদারের ছেলে। তিনি নেছারাবাদের একটি মোটর সাইকেল শো-রুমের ম্যানেজার বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পিরোজপুর থেকে নেছারাবাদ যাবার পথে কাউখালীর চিরাপাড়া কে.এম প্রাথমিক বিদ্যালয়ের সামনে দ্রুত গতিতে বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটর সাইকেলসহ ছিটকে পড়ে রাস্তার পাশেই জ্ঞান হারিয়ে ফেলেন খাইরুল।

স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকালে তিনি মারা যান ।

শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

আজকের প্রধান সংবাদ
Md Moffassir

জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা নিতে হবে: মামুনুল হক

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা, ওমরাহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান নিজস্ব প্রতিবেদক- বাংলা টুডে

Read More »
অর্থনীতি
Md Moffassir

বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে ওঠার শঙ্কা

বিশেষ প্রতিনিধি-বাংলা টুডে আইএমএফের পূর্বাভাস, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে উদ্বেগ; দরিদ্রদের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা

Read More »
আজকের প্রধান সংবাদ
Md Moffassir

গুজব ঠেকাতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই জরুরি: বাসস প্রধান সম্পাদক

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে সাংবাদিকতায় সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান গুজব,

Read More »