দলের মনোনয়ন ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, দায়িত্ব পেলেও মানুষের সেবা করে যেতে চান বিএনপির এই নেতা ‘রাষ্ট্রপতি হব—কখনো ভাবিনি। এটি দলের সিদ্ধান্ত এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি।’ বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেছেন। মঙ্গলবার সকালে রাজধানীর হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি হলেও …
Read More »সংবাদ শিরোনাম
কোমরে থানা থেকে লুটের পিস্তল, র্যাবের হাতে একাধিক হত্যা মামলার আসামি
বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ নিশানের কাছ থেকে ১২ গুলি, ছুরি ও মোটরসাইকেল জব্দ থানা থেকে লুট হওয়া পিস্তল কোমরে গুঁজে মোটরসাইকেলে ঘুরছিলেন। পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হলেও এত দিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে। একাধিক হত্যা মামলার আসামি এবং কয়েকটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. নিশান ওরফে ছোট নিশানকে অবশেষে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার পোদ্দার বাজার …
Read More »দুদকের শীর্ষ পদে সাবেক আপিল বিচারপতি, নিয়োগ ঘিরে সাংবিধানিক প্রশ্ন
বিশেষ প্রতিনিধ- বাংলা টুডে সাড়ে পাঁচ মাস পর কমিশন পেল দুদক, চেয়ারম্যানের নিয়োগ নিয়ে আইনজ্ঞদের আপত্তি সাড়ে পাঁচ মাস ধরে শূন্য থাকার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) নতুন নেতৃত্ব পেয়েছে। তবে নতুন চেয়ারম্যান ও দুই কমিশনারের নিয়োগের খবর প্রকাশের পরই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে চেয়ারম্যান পদে সাবেক আপিল বিভাগের বিচারপতির নিয়োগ। গত সোমবার রাতে অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে …
Read More »বিএসইসিতে নজিরবিহীন শাস্তি: একসঙ্গে ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে ৫ মার্চের সেই অবরুদ্ধের ঘটনার জের, বেতন কমল আরও ৫ কর্মকর্তার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) ঘটেছে নজিরবিহীন প্রশাসনিক পদক্ষেপ। সংস্থাটির ১৭ কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই ঘটনায় বিভিন্ন পর্যায়ের আরও পাঁচ কর্মকর্তার বেতন নামিয়ে আনা হয়েছে সর্বনিম্ন স্তরে। বিএসইসি প্রতিষ্ঠার পর একসঙ্গে এত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনা এটাই …
Read More »প্রশ্নপত্র ফাঁস মামলা: পিএসসির প্রোগ্রামার কৌশিকের জামিন নামঞ্জুর, কারাগারে
বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রোগ্রামার কৌশিক দেবনাথের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। এর আগে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন কৌশিক দেবনাথ। তাঁর পক্ষে আইনজীবী মো. শরিফুল ইসলাম শুনানি করেন। তিনি …
Read More »আগস্টের শেষ দুই সপ্তাহে রাতের আকাশে মহাজাগতিক মেলা
বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে শুক্রের ঝলক, উল্কার ছুট, সামার ট্রায়াঙ্গেল আর মিল্কিওয়ে—আকাশপ্রেমীদের জন্য অপেক্ষায় মনোমুগ্ধকর দৃশ্য ভাদ্রের শুরুতে বর্ষার মেঘের ঘনঘটা কিছুটা কমে এলে রাতের আকাশও হয়ে ওঠে তুলনামূলক স্বচ্ছ। দিনের ভ্যাপসা গরমের পর সন্ধ্যা নামতেই মেঘমুক্ত আকাশে একে একে ফুটে উঠতে থাকে নক্ষত্র। ২০২৬ সালের ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশের আকাশপ্রেমীদের জন্য এমনই বেশ কিছু মনোমুগ্ধকর মহাজাগতিক দৃশ্য …
Read More »বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিনিধি- সুবীর তিন দিনেও ঘটনাস্থলে যেতে পারেনি তদন্ত কমিটি, বুয়েটের বিশেষজ্ঞ দল মাঠে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নয় শ্রমিকের মৃত্যুর ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হলেও ঘটনার তিন দিন পরও দুর্ঘটনাস্থলে যেতে পারেনি কোনো কমিটি। জাহাজের ভেতরে এখনো বিষাক্ত গ্যাসের উপস্থিতির আশঙ্কা থাকায় নিরাপত্তাঝুঁকির কারণে তদন্তকারীরা সেখানে প্রবেশ করতে পারেননি। …
Read More »জুলাই গণ-অভ্যুত্থান: শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট
বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে আন্দোলনবিরোধী বক্তব্য ও প্রচারণার মাধ্যমে উসকানি দেওয়ার অভিযোগে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের একক বেঞ্চ শুনানি শেষে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আদেশ দেন। আগামী ২৪ আগস্ট তাদের …
Read More »৩ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে স্বীকার, তবে প্রত্যাবাসনে নেই নিশ্চয়তা
বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার মধ্যেই নতুন তথ্য দিয়েছে মিয়ানমার। দেশটি বাংলাদেশ থেকে পাঠানো তালিকার ৩ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করেছে। তবে স্বীকৃতি মিললেও আপাতত তাদের নিজ দেশে ফেরানোর কোনো সময়সীমা ঘোষণা করেনি মিয়ানমার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, রাখাইন রাজ্যের নিরাপত্তা …
Read More »জরুরি বিভাগে কিশোরীর মরদেহ রেখে পালালেন দুই ব্যক্তি
বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর (১৫) মরদেহ রেখে পালিয়েছেন দুই ব্যক্তি। নিহত কিশোরীর দুই হাতে আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে। বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে ৩৫ থেকে ৪০ বছর বয়সী দুই ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ওই কিশোরীকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন। পরে …
Read More »
BANGLA TODAY আজকের বাংলা