সংবাদ শিরোনাম

ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে নিহত ২

বিশেষ প্রতিনিধি- সুবীর   সাতকানিয়ায় রেললাইনে গাছ ফেলে এলাকাবাসীর বিক্ষোভ, চার ঘণ্টায় স্বাভাবিক ট্রেন চলাচল চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রেললাইনে গাছ ফেলে ট্রেন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বিকেল চারটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার …

Read More »

স্কুলে যাওয়ার কথা বলে নদীতে, যমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট-বাংলা টুডে মেঘনায় গোসলে নেমে স্রোতের টানে তলিয়ে যায় তিন বন্ধু নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল তিন শিক্ষার্থীর। নিহতদের মধ্যে যমজ দুই ভাইও রয়েছে। রোববার দুপুরের আগে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো—মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের যমজ ছেলে আসেকিন ও আরেফিন (দুজনের …

Read More »

সিটিটিসির সাবেক প্রধানসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট-বাংলা টুডে গুম-হত্যার মামলা- সিটিটিসির সাবেক প্রধানসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গুম, নির্যাতন ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাবেক প্রধান মো. আসাদুজ্জামানসহ চার সাবেক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। বেঞ্চের …

Read More »

জাতিসংঘে বাংলায় ‘নতুন বাংলাদেশের’ বার্তা দেবেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট-বাংলা টুডে ২৪ সেপ্টেম্বর ভাষণ, সফরসঙ্গী ৩৫; গুরুত্ব পাবে গণতন্ত্র, রোহিঙ্গা ও বৈশ্বিক সংকট জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন সরকারের অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেবেন তিনি। এটিই হবে জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে বর্তমান সরকারের প্রথম অংশগ্রহণ। প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, …

Read More »

জুলাই সনদ নিয়ে সংবিধান সংশোধনের উদ্যোগ- “কমিটির বৈঠকে ২৬ দলের প্রতিনিধিদের আমন্ত্রণ, অংশ নেয়নি জামায়াত-এনসিপিসহ কয়েক দল”

ডেস্ক রিপোর্ট- বাংলা টুডে জুলাই জাতীয় সনদে সই করা রাজনৈতিক দল ও জোটগুলোর মতামত নেওয়ার মধ্য দিয়ে সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির দ্বিতীয় বৈঠকে সনদে স্বাক্ষরকারী দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শুরু হয়। তবে প্রক্রিয়া নিয়ে মতপার্থক্যের কারণে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং কয়েকটি দল এতে অংশ নেয়নি। …

Read More »

আইফোন ছিনিয়ে নিতে বাধা, প্রাণ গেল অপ্রতিমের বন্ধুত্বের আড়ালে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৪; মহাসড়ক অবরোধ কুবি শিক্ষার্থীদের

ডেস্ক রিপোর্ট-বাংলা টুডে কুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, আইফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় অপ্রতিমকে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য ও আলামত যাচাই করে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছে পুলিশ। অপ্রতিমের বাবা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। দুই দফা জানাজা শেষে …

Read More »

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা-মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ডেস্ক রিপোর্ট- বাংলা টুডে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগ, আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ক্ষেত্রে আসামিদের কারও বিরুদ্ধে উসকানি, …

Read More »

ক্যান্সারের চিকিৎসা নিতে এসে রাত কাটে খোলা আকাশের নিচে

ডেস্ক নিউজ- বাংলা টুডে মেশিন সংকটে রেডিওথেরাপির দীর্ঘ অপেক্ষা, হাসপাতাল প্রাঙ্গণে রোগী-স্বজনের মানবেতর জীবন ঢাকার মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিতে এসে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্যান্সার রোগী ও তাঁদের স্বজনদের। হাসপাতালের ভেতরে জায়গা না থাকায় কখনো মাঠে, কখনো সিঁড়ির নিচে কিংবা হাসপাতালের দুই ভবনের মাঝের ফাঁকা জায়গায় রাত পার …

Read More »

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সঙ্গে বৈঠক আগামী সপ্তাহে

ডেস্ক নিউজ: বাংলা টুডে চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এসব নির্বাচন পরিচালনার জন্য চলতি বাজেটে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে …

Read More »

অপরাধ ঘোষণা’র সম্পাদক-প্রকাশকের মায়ের মৃত্যুতে গভীর শোক

নিজস্ব প্রতিবেদক  অপরাধ ঘোষণা’র সম্পাদক-প্রকাশক ও চট্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সভাপতি, জাতীয় দৈনিক ভোরের পাতা’র চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক নূরুল কবিরের মমতাময়ী মা এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অপরাধ ঘোষণা’র পরিবার। অপরাধ ঘোষণা’র পরিবার এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। ‎শোকবার্তায় বলা হয়, একজন মায়ের মৃত্যু …

Read More »