সংবাদ শিরোনাম

পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযান: বিরিয়ানী হাউজ ও ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি- সুবীর চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারে অভিযান চালিয়ে খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৩ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ। অভিযানে দেখা যায়, ওরশ বাড়ি নামে একটি বিরিয়ানী …

Read More »

রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা: আরও দুই শুটার গ্রেপ্তার, উদ্ধার বিদেশি পিস্তল

বিশেষ প্রতিনিধি- সুবীর চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যা মামলায় সরাসরি অংশ নেওয়ার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. দিদার আলম ও আবছার মিয়া। পুলিশ জানিয়েছে, দুজনই হত্যাকাণ্ডে অস্ত্র হাতে অংশ নিয়েছিলেন এবং তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে …

Read More »

টেকনাফে দিনদুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট, বিকাশকর্মীকে ছুরিকাঘাত

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে কক্সবাজারের টেকনাফে নজিরবিহীন দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। দিনদুপুরে সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড সৃষ্টি করে একটি যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের দুই বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ৫৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে অস্ত্রধারী মুখোশধারী ডাকাতদল। এ সময় টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গিয়ে এক প্রতিনিধিকে ছুরিকাঘাতে গুরুতর আহত এবং অপরজনকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয়। রোববার (৩ …

Read More »

প্রবাসীদের পাসপোর্ট নবায়নের ঝুলে থাকা আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক-বাংলা টুডে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নের ঝুলে থাকা (পেন্ডিং) আবেদন আগামী ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন ৯০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট …

Read More »

বিয়ের দাবিতে দ্বন্দ্ব, প্রেমিকাকে হত্যার দায়ে সহকর্মীর মৃত্যুদণ্ড

প্রায় ছয় বছর পর রায়; জরিমানাও করেছেন আদালত বিশেষ প্রতিনিধি – বাংলা টুডে(ঢাকা) বিয়ের জন্য চাপ দেওয়াকে কেন্দ্র করে পোশাকশ্রমিক প্রেমিকাকে শ্বাসরোধে হত্যার দায়ে সহকর্মী শরিফুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রোববার (২ আগস্ট) ঢাকার অষ্টম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের …

Read More »

দুবাই কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর, নিশ্চিত নয় পুলিশ-দুদক

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাই কারাগার থেকে মুক্তি পেয়েছেন—এমন খবর দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ পুলিশ কিংবা দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২ আগস্ট) পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানায়, বেনজীর আহমেদের মুক্তি নিয়ে দুবাই কর্তৃপক্ষ বা ইন্টারপোলের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা …

Read More »

দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আমদানি-রফতানি কার্যক্রম দ্রুততর ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে ব্যবসায়ীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, আমদানি-রফতানি কার্যক্রম গতিশীল করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দেশের সব সমুদ্র, স্থল ও বিমানবন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ …

Read More »

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন কর্মকর্তার বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা

বিশেষ প্রতিনিধি- বাংলা টু ডে প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক …

Read More »

ভাইকে হত্যার অভিযোগে বোন পুলিশের হেফাজতে

বিশেষ প্রতিনিধি: বাংলা টুডে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নে জায়গা-জমিসংক্রান্ত বিরোধের জেরে মো. রফিক (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে তার বড় বোন রাজু বেগমকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার ইদিলপুর এলাকার মিয়াজী বাড়ি থেকে রাজু বেগমকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে। পুলিশ ও স্থানীয় সূত্রে …

Read More »

বাঁশখালীতে চিংড়ি প্রকল্পের দখল নিয়ে সংঘর্ষ, ৬ জন পুলিশ হেফাজতে

বিশেষ প্রতিনিধি- সুবীর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল বেরিবাঁধ সংলগ্ন তাজুরঘোনা এলাকার একটি চিংড়ি মাছের প্রকল্পের দখল-বেদখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক পক্ষের এলোপাতাড়ি গুলিতে কয়েকজন গুরুতর আহত হন। জানা যায়, চিংড়ি প্রকল্পের দখল নিয়ে কবির গ্রুপ ও মনসুর গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণের ঘটনায় কয়েকজন …

Read More »