এসএসসি ফল নিয়ে অসন্তুষ্টদের জন্য শিক্ষামন্ত্রীর নতুন ঘোষণা বিশেষ প্রতিনিধি- সুবীর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের খাতা পুনঃপরীক্ষণের ক্ষেত্রে এবার বড় পরিবর্তন আনা হয়েছে। পুনঃপরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। খাতা যাচাইয়ের সময় কোনো ধরনের ভুলত্রুটি ধরা পড়লে তা সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও …
Read More »সংবাদ শিরোনাম
এসএসসির ফলে বড় ধাক্কা: শূন্য পাসের প্রতিষ্ঠান বেড়ে ৩১২, কমেছে পাস ও জিপিএ-৫
বিশেষ প্রতিনিধি- সুবীর ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি দেখা দিয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এবার ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৩৪টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শূন্য …
Read More »টানাপোড়েনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
পদ্মায় খলিলুর-দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ, আলোচনার বিষয় প্রকাশ হয়নি বিশেষ প্রতিনিধি-বাংলা টুডে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রোববার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে দুই দেশের কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বৈঠক …
Read More »শান্তিশৃঙ্খলা ছাড়া বিনিয়োগ ও কর্মসংস্থান সম্ভব নয়: প্রধানমন্ত্রী
দেশকে এগিয়ে নিতে বিভ্রান্তকারীদের সুযোগ দেওয়া যাবে না’ বিশেষ প্রতিনিধি- সুবীর দেশকে এগিয়ে নিতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে শান্তিশৃঙ্খলা না থাকলে বিনিয়োগ আসবে না, শিল্পকারখানা গড়ে উঠবে না এবং কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে না। একই সঙ্গে যারা দেশে অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে চায়, তাদের বিষয়ে …
Read More »পরীক্ষার হলে যাওয়ার বদলে বাড়ি ফিরল বাবা-ছেলের লাশ, ‘আমার আর কেউ রইল না’
বিশেষ প্রতিনিধি-বাংলা টুডে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ বাবা নিহত বগুড়ার ছিলিমপুরে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শেরপুর পৌরসভার রামচন্দ্রপুর পাড়ার তাপস কুমার সরকার (৪৩) ও তাঁর ছেলে রামদয়াল সরকার (১৮)। রামদয়াল এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। রোববার তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার হলে যাওয়ার পরিবর্তে সকালে বাড়িতে …
Read More »রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী অলি আহমদ
বিশেষ প্রতিনিধি-বাংলা টুডে বিএনপি সংস্কারে উদ্যোগ নেয়নি, তাই আলাদা প্রার্থী: নাহিদ ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১–দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে …
Read More »চট্টগ্রামে এখনো ‘নিখোঁজ’ ১৪৮ লুটের অস্ত্র, প্রকাশ্যে গুলি চালানো ২৫ অস্ত্রধারীও ধরাছোঁয়ার বাইরে
বিশেষ প্রতিনিধি-বাংলা টুডে থানা-ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্রের কিছু চলে গেছে অপরাধীদের হাতে; জুলাইয়ের গুলিবর্ষণের ঘটনায় শনাক্ত ৪৬ জনের ২১ জন গ্রেপ্তার চট্টগ্রামে ২০২৪ সালের ৫ আগস্ট থানা ও পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে লুট হওয়া ৯৪৪টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ১৪৮টির এখনো হদিস মেলেনি। পুলিশের দাবি, এসব অস্ত্রের কিছু হাতবদল হয়ে অপরাধীদের কাছে পৌঁছেছে। এরই মধ্যে লুট হওয়া অস্ত্র ব্যবহার করে ছিনতাই, …
Read More »মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছয়তলার কার্নিশে ১০ বছরের শিশু, ফায়ার সার্ভিসের সাহসী অভিযানে উদ্ধার
বিশেষ প্রতিনিধি-বাংলা টুডে মাদ্রাসায় থাকতে মন চাইছিল না ১০ বছরের শিশু ইয়াসমিন আক্তার মিলির। ছুটি শেষে স্বজন তাকে মাদ্রাসায় রেখে যাওয়ার কিছুক্ষণ পরই পালানোর সিদ্ধান্ত নেয় সে। ছয়তলা ভবনের ছাদে উঠে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে একপর্যায়ে জানালার সরু কার্নিশে আটকা পড়ে শিশুটি। নিচে তখন উৎসুক মানুষের ভিড়, আর ওপরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আতঙ্কিত ইয়াসমিন। শনিবার (৮ আগস্ট) দুপুরে …
Read More »প্রথম চট্টগ্রাম সফরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যস্ত কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি
বিশেষ প্রতিনিধি-সুবীর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন তারেক রহমান। এক দিনের এই সফরে কক্সবাজারের মহেশখালী ও চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি এবং হাটহাজারীতে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফরকে কেন্দ্র করে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের শুরুতেই মহেশখালীতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক …
Read More »প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রেস বিজ্ঞপ্তিঃ গত ০৪/০৮/২০২৬ ইং তারিখে সাপ্তাহিক অপরাধ ঘোষণার অনলাইন ভার্সনে “চান্দগাঁও সাব-রেজিস্টার অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমার মক্কেল দীন ইসলাম। উক্ত সংবাদটি সম্পূর্ণ ভুল তথ্যে প্রকাশিত হয়েছে। সংবাদে আমার মক্কেলের ছবি ব্যবহার করা হলেও নাম উল্লেখ করা হয়েছে দিল মোহাম্মদ হিসেবে। এই নামের সাথে তাহার নামের কোন মিল নাই। সংবাদে আমার …
Read More »
BANGLA TODAY আজকের বাংলা