জাতীয়

পরীক্ষার হলে যাওয়ার বদলে বাড়ি ফিরল বাবা-ছেলের লাশ, ‘আমার আর কেউ রইল না’

বিশেষ প্রতিনিধি-বাংলা টুডে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ বাবা নিহত বগুড়ার ছিলিমপুরে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শেরপুর পৌরসভার রামচন্দ্রপুর পাড়ার তাপস কুমার সরকার (৪৩) ও তাঁর ছেলে রামদয়াল সরকার (১৮)। রামদয়াল এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। রোববার তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার হলে যাওয়ার পরিবর্তে সকালে বাড়িতে …

Read More »

রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী অলি আহমদ

বিশেষ প্রতিনিধি-বাংলা টুডে বিএনপি সংস্কারে উদ্যোগ নেয়নি, তাই আলাদা প্রার্থী: নাহিদ ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১–দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে …

Read More »

প্রবাসীদের পাসপোর্ট নবায়নের ঝুলে থাকা আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক-বাংলা টুডে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নের ঝুলে থাকা (পেন্ডিং) আবেদন আগামী ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন ৯০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট …

Read More »

বিয়ের দাবিতে দ্বন্দ্ব, প্রেমিকাকে হত্যার দায়ে সহকর্মীর মৃত্যুদণ্ড

প্রায় ছয় বছর পর রায়; জরিমানাও করেছেন আদালত বিশেষ প্রতিনিধি – বাংলা টুডে(ঢাকা) বিয়ের জন্য চাপ দেওয়াকে কেন্দ্র করে পোশাকশ্রমিক প্রেমিকাকে শ্বাসরোধে হত্যার দায়ে সহকর্মী শরিফুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রোববার (২ আগস্ট) ঢাকার অষ্টম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের …

Read More »

দুবাই কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর, নিশ্চিত নয় পুলিশ-দুদক

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাই কারাগার থেকে মুক্তি পেয়েছেন—এমন খবর দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ পুলিশ কিংবা দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২ আগস্ট) পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানায়, বেনজীর আহমেদের মুক্তি নিয়ে দুবাই কর্তৃপক্ষ বা ইন্টারপোলের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা …

Read More »

দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আমদানি-রফতানি কার্যক্রম দ্রুততর ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে ব্যবসায়ীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, আমদানি-রফতানি কার্যক্রম গতিশীল করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দেশের সব সমুদ্র, স্থল ও বিমানবন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ …

Read More »

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন কর্মকর্তার বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা

বিশেষ প্রতিনিধি- বাংলা টু ডে প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক …

Read More »

হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিস আলমসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৪০ জনকে …

Read More »

পুলিশের বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপির গাড়িবহর

বিশেষ প্রতিনিধি-বাংলা টুডে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ও প্রায় এক ঘণ্টার বাগ্‌বিতণ্ডার পর হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার বিকেল ৫টার দিকে তাঁরা পুলিশের বাধা অতিক্রম করে যাত্রা শুরু করেন। হবিগঞ্জে পৌঁছে তাঁদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এর আগে বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা–কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহরের …

Read More »

দেশজুড়ে আলোচিত শীর্ষস সন্ত্রাসী ডেভিড ইমন সহযোগী সহ যশোরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক- বাংলা টুডে চট্টগ্রামসহ দেশজুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার তিন সহযোগী আল ইসলাম অলিফ তমাল, শামিম ও সাফায়েতকেও আটক করা হয়। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে যশোর কোতোয়ালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের …

Read More »