বিশেষ প্রতিনিধি- সুবীর সাতকানিয়ায় রেললাইনে গাছ ফেলে এলাকাবাসীর বিক্ষোভ, চার ঘণ্টায় স্বাভাবিক ট্রেন চলাচল চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রেললাইনে গাছ ফেলে ট্রেন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বিকেল চারটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার …
Read More »গ্রাম-গঞ্জ
পরীক্ষার হলে যাওয়ার বদলে বাড়ি ফিরল বাবা-ছেলের লাশ, ‘আমার আর কেউ রইল না’
বিশেষ প্রতিনিধি-বাংলা টুডে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ বাবা নিহত বগুড়ার ছিলিমপুরে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শেরপুর পৌরসভার রামচন্দ্রপুর পাড়ার তাপস কুমার সরকার (৪৩) ও তাঁর ছেলে রামদয়াল সরকার (১৮)। রামদয়াল এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। রোববার তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার হলে যাওয়ার পরিবর্তে সকালে বাড়িতে …
Read More »মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছয়তলার কার্নিশে ১০ বছরের শিশু, ফায়ার সার্ভিসের সাহসী অভিযানে উদ্ধার
বিশেষ প্রতিনিধি-বাংলা টুডে মাদ্রাসায় থাকতে মন চাইছিল না ১০ বছরের শিশু ইয়াসমিন আক্তার মিলির। ছুটি শেষে স্বজন তাকে মাদ্রাসায় রেখে যাওয়ার কিছুক্ষণ পরই পালানোর সিদ্ধান্ত নেয় সে। ছয়তলা ভবনের ছাদে উঠে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে একপর্যায়ে জানালার সরু কার্নিশে আটকা পড়ে শিশুটি। নিচে তখন উৎসুক মানুষের ভিড়, আর ওপরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আতঙ্কিত ইয়াসমিন। শনিবার (৮ আগস্ট) দুপুরে …
Read More »প্রথম চট্টগ্রাম সফরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যস্ত কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি
বিশেষ প্রতিনিধি-সুবীর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন তারেক রহমান। এক দিনের এই সফরে কক্সবাজারের মহেশখালী ও চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি এবং হাটহাজারীতে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফরকে কেন্দ্র করে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের শুরুতেই মহেশখালীতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক …
Read More »রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা: আরও দুই শুটার গ্রেপ্তার, উদ্ধার বিদেশি পিস্তল
বিশেষ প্রতিনিধি- সুবীর চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যা মামলায় সরাসরি অংশ নেওয়ার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. দিদার আলম ও আবছার মিয়া। পুলিশ জানিয়েছে, দুজনই হত্যাকাণ্ডে অস্ত্র হাতে অংশ নিয়েছিলেন এবং তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে …
Read More »বাঁশখালীতে চিংড়ি প্রকল্পের দখল নিয়ে সংঘর্ষ, ৬ জন পুলিশ হেফাজতে
বিশেষ প্রতিনিধি- সুবীর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল বেরিবাঁধ সংলগ্ন তাজুরঘোনা এলাকার একটি চিংড়ি মাছের প্রকল্পের দখল-বেদখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক পক্ষের এলোপাতাড়ি গুলিতে কয়েকজন গুরুতর আহত হন। জানা যায়, চিংড়ি প্রকল্পের দখল নিয়ে কবির গ্রুপ ও মনসুর গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণের ঘটনায় কয়েকজন …
Read More »সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
মো. কলিম উল্লাহ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ সাতকানিয়া সরকারি গোলাম বারী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ শুক্রবার সকাল ১০টায় বন্যাদুর্গত ও অসহায় মানুষের জন্য একদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে এবং আমিরাবাদের কৃতিসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মোস্তাক আহমদ চৌধুরীর সার্বিক সহযোগিতায় এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় আলহাজ্ব মোস্তাক …
Read More »সাবেক প্রধানমন্ত্রী বিএনপির মরহুমা খালেদা জিয়া ও তারেক জিয়া কে নিয়ে ফেসবুকে অপপ্রচার; থানায় অভিযোগ
চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর কন্যা জাইমা রহমানকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ পোস্ট করার অভিযোগে থানায় এক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) লোহাগাড়া থানায় উপস্থিত হয়ে উপজেলার পুটিবিলা সিকদার পাড়ার মোহাম্মদ তাফসীরের বিরুদ্ধে এই অভিযোগটি দায়ের …
Read More »লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা গ্রামিন ঝিরি থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকায় নতুন ব্রিজসংলগ্ন একটি গ্রামীণ ঝিরি থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে দিন-রাত বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে পরিবেশের ক্ষতি এবং গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, মহিউদ্দিন নামে এক ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বালু উত্তোলন করছেন। স্থানীয় বাসিন্দা হাবিবের দাবি, …
Read More »আনোয়ারায় পানিতে ডুবে মারা যাওয়া শিশুর পরিবারকে জামায়াত আমিরের আর্থিক সহায়তা
বিশেষ প্রতিনিধি- আনোয়ারা চট্টগ্রামের আনোয়ারায় ভারী বর্ষণ ও বন্যার সময় পানিতে ডুবে মারা যাওয়া শিশু মো. ইশতিয়াকের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার বুরুমচড়া ইউনিয়নের নলদিয়া এলাকায় নিহত শিশুর বাবা মো. ইদ্রিসের হাতে অনুদানের অর্থ তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় …
Read More »
BANGLA TODAY আজকের বাংলা