বিশেষ প্রতিনিধি- আনোয়ারা
চট্টগ্রামের আনোয়ারায় ভারী বর্ষণ ও বন্যার সময় পানিতে ডুবে মারা যাওয়া শিশু মো. ইশতিয়াকের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার বুরুমচড়া ইউনিয়নের নলদিয়া এলাকায় নিহত শিশুর বাবা মো. ইদ্রিসের হাতে অনুদানের অর্থ তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, আনোয়ারা উপজেলা আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুদান প্রদানকালে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শোকাহত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। জামায়াতে ইসলামী অতীতের মতো ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবে।
তিনি বলেন, পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু অপূরণীয় ক্ষতি। কোনো আর্থিক সহায়তা এ শোকের ক্ষত পূরণ করতে পারে না। তিনি শিশুটির মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
গত ৯ জুলাই দুপুরে উপজেলার বুরুমচড়া ইউনিয়নের নলদিয়া ৪ নম্বর ওয়ার্ডের হাসান সর্দারপাড়া এলাকায় ভারী বর্ষণে জমে থাকা পানিতে ডুবে ছয় বছর বয়সী মো. ইশতিয়াকের মৃত্যু হয়।
Check Also
ক্যান্সারের চিকিৎসা নিতে এসে রাত কাটে খোলা আকাশের নিচে
ডেস্ক নিউজ- বাংলা টুডে মেশিন সংকটে রেডিওথেরাপির দীর্ঘ অপেক্ষা, হাসপাতাল প্রাঙ্গণে রোগী-স্বজনের মানবেতর জীবন ঢাকার …
BANGLA TODAY আজকের বাংলা