ম.ম.রবি ডাকুয়া, বাগেরহাটঃ বন্দি বিনিময় চুক্তিতে ৩২ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠিয়েছে ভারত। আর বাংলাদেশ থেকে ৪৭ জেলেকে ভারতে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতায় সমুদ্রপথে এই দুই দেশের বন্দি বিনিময় কার্যক্রমে সম্পৃক্ত রয়েছে উভয় দেশের কোস্ট গার্ড। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে মোংলা কোস্ট গার্ড বেইসের বিসিজিএস কামরুজ্জামান জাহাজের অধিনায়ক কমান্ডার শুয়াইব বখতিয়ার রানা এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র …
Read More »প্রকৃতি সংরক্ষণে ভূমিকা রাখবে বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ দেশীয় বন, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সুরক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পাস করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন দেওয়া হয়। খবর বাসসের বন সংরক্ষণে প্রায় ১০০ বছর …
Read More »সুন্দরবন রক্ষায় ভূমিকা রাখবে মোংলা পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি’
ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ মোংলা বন্দরে সমুদ্রগামী জাহাজের সৃষ্ট বর্জ্য অপসারনে বন্দরের নতুন উদ্যোগ পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি’ দূষনের রোধ সহ বর্জ্যের মাত্রা কমাবে সুন্দরবন এলাকায়। জাহাজ ও জলযান সৃষ্ট এই বর্জ্যের কারণে অনেক সময় সুন্দরবনের পরিবেশও নষ্ট হওয়ার উপক্রম হয়। এই অবস্থায় মোংলা বন্দরে আগত সমুদ্রগামী জাহাজ থেকে বর্জ্য দূষণ থেকে সুন্দরবনের পরিবেশ রক্ষার্থে সরকারের অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন প্রকল্প আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল …
Read More »এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের এক যুগপূর্তি উদযাপন
প্রেস বিজ্ঞপ্তি দেশের অন্যতম জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেড তাদের প্রতিষ্ঠার এক যুগপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী কাস্টমার মিটআপ ও যুগপূর্তি অনুষ্ঠান আয়োজন করেছে। রোববার সকালে আগ্রাবাদ আকতারুজ্জামান সেন্টারে কোম্পানির কর্পোরেট অফিসে খতমে কোরআন এর মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় এবং পরবর্তীতে কেক কাটার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানের প্রথম দিনে কেক …
Read More »মোংলায় মৃত্যুর কারণ জানতে কবর থেকে মরদেহ উত্তোলন
বাগেরহাট প্রতিনিধিঃ মোংলা পৌরসভার মনপুরা ব্রীজের কাছে বঙ্গবন্ধু সড়ক এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে পরস্পরবিরোধী অভিযোগ উঠে। বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে অগ্নিকাণ্ড ও সংঘর্ষের ঘটনায় আহত হন লিয়াকত মাঝি (৬১)। পরে তিনি মারা গেলে মরদেহ পুলিশকে না জানিয়ে ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়। পরে পুলিশ মৃত্যুর কারণ উদঘাটনে মরদেহ উত্তোলন করে …
Read More »মোংলা-রামপাল (বাগেরহাট-৩) সংসদীয় আসন চারটিই থাকবে: হাইকোর্ট
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার সংসদীয় আসন চারটি বহাল রাখার আদেশ দিয়েছেন উচ্চ আদালত।যাতে মোংলা-রামপাল (বাগেরহাট-৩) আসন বহাল থাকছে। একইসঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। যুগান্তকারী এই রায়ে চার জন সাংসদ নির্বাচিত হওয়ার দুয়ার খুললো,যাতে আসন সংকটে পড়তে হচ্ছেনা বাগেরহাটের বিভিন্ন দলের প্রার্থিদের। সোমবার (১০ নভেম্বর) হাইকোর্ট এ আদেশ দেন। গত ১৬ সেপ্টেম্বর বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল …
Read More »মোংলায় নিখোঁজ পর্যটক রিয়ানার মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড
ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ স্বপরিবারে সুন্দরবনে ঘুরতে এসে জালিবোট উল্টে নদীতে পড়ে নিখোঁজ হওয়া নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) মরদেহ রেছে কোস্টগার্ড। সোমবার সকালে পশুর নদীর জয়মনি ঘোল এলাকা হতে উদ্ধার করা হয় এ মরদেহ। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। রিয়ানা আবজাল এর সন্ধানে ৮ নভেম্বর (শনিবার) থেকে উদ্ধার অভিযান চালিয়ে আসছে কোস্টগার্ড, নৌপুলিশ এবং বন …
Read More »মোংলা বন্দরের ‘ইনার বার’ ড্রেজিং প্রকল্পের কাজ শেষ হতে দীর্ঘসূত্রীতা
ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ দীর্ঘ ৫ বছর ৭ মাসেও শেষ হয়নি মোংলা বন্দর চ্যানেল ‘ইনার বার’ ড্রেজিং প্রকল্পের কাজ। তিন ধাপে ১৯৮ কোটি ৫৪ লাখ টাকা প্রকল্পের ব্যয় বৃদ্ধি হলেও এ পর্যন্ত খনন কাজ সম্পন্ন হয়েছে মাত্র ৭৩ শতাংশ। মোংলা বন্দর চ্যানেলে তিন ধাপে ১৯৮ কোটি ৫৪ লাখ টাকা প্রকল্পের ব্যয় বৃদ্ধি হলেও এ পর্যন্ত খনন কাজ সম্পন্ন হয়েছে মাত্র ৭৩ শতাংশ। …
Read More »উপকূলে ফের ৮ মাসের জাটকা নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা
ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ উপকূলিয় সাগর ও নদী এলাকায় ইলিশ ধরার এক নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই আরেক নিষেধাজ্ঞার মুখে সুন্দরবন ও মোংলার জেলেরা। মা ইলিশের পর এবার জাটকা সংরক্ষণে পহেলা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত শুরু হচ্ছে আট মাসের আরেক নিষেধাজ্ঞা। ২০২৫ সালের ঘোষিত জাটকা ধরা, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে ১ নভেম্বর ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত। …
Read More »দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু হচ্ছে যাত্রার জন্য প্রস্তুত জেলেরা
ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ সুন্দরবন ও বঙ্গোপসাগর পাড়ে দুবলার চরে শুরু হচ্ছে শুঁটকি মৌসুম। এ মৌসুমকে ঘিরে মোংলার উপকূলের নদ-নদীতে জড়ো হয়েছে শত শত ট্রলার। বনবিভাগের কাছ থেকে পাস-পারমিট নিয়ে শনিবার (২৫ অক্টোবর) দিনগত মধ্যরাত থেকে এসব ট্রলারে করে সমুদ্রে যাত্রা করবেন জেলেরা। এখন মোংলায় অবস্থান নিয়ে জেলেরা তাদের প্রয়োজনীয় সরঞ্জাম ট্রলার ভর্তি করছেন। সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম …
Read More »
BANGLA TODAY আজকের বাংলা