গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী, যে কোনো মুহূর্তে চূড়ান্ত অভিযান

আন্তর্জাতিক ডেস্ক:

গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাস যোদ্ধাদের সঙ্গে ভয়াবহ যুদ্ধ চালিয়ে যাওয়ার মধ্যেই গাজা সিটিকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী।

যে কোনো মুহূর্তেই গাজায় চূড়ান্ত অভিযান চালাবে দখলদার সেনারা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) এ তথ্য জানিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, হামাসের কেন্দ্র গাজা সিটি ঘিরে ফেলার কাজ পুরোপুরি শেষ করেছি আমরা।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু লেখেন, ‘আমরা যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে আছি। আমরা বেশ ভালো সাফল্য পেয়েছি এবং গাজার উপকণ্ঠ পার করে ভেতরে প্রবেশ করেছি।

এজন্য সাধারণ ফিলিস্তিনিদের গাজার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সরে যেতে সতর্ক করেছেন নেতানিয়াহু।

তিনি বলেছেন, ‘আমি বেসামরিক নাগরিকদের বলছি। আপনারা সরে যান। দক্ষিণ দিকে চলে যান। কারণ হামাসকে দমনের অভিযানে আমরা থামব না। ’

শেয়ার করুন :

Check Also

ক্যান্সারের চিকিৎসা নিতে এসে রাত কাটে খোলা আকাশের নিচে

ডেস্ক নিউজ- বাংলা টুডে মেশিন সংকটে রেডিওথেরাপির দীর্ঘ অপেক্ষা, হাসপাতাল প্রাঙ্গণে রোগী-স্বজনের মানবেতর জীবন ঢাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *