বিশেষ প্রতিনিধি: সুবীর
জমি-সংক্রান্ত বিরোধের ঘটনায় গ্রেপ্তার হওয়া সাতকানিয়া উপজেলার যুবলীগ নেতা নুরুল আলম চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মৃত্যুবরণ করেছেন। গ্রেপ্তারের মাত্র একদিনের মাথায় তার মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গোয়ান্দা পুলিশ সূত্রে জানা যায়, বিস্ফোরক আইনে করা একটি মামলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার দুপুরে তাকে সাতকানিয়া থেকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানায় সোর্পদ করলে। সাতকানিয়া থানা আদালতের মাধ্যমে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়- জয়গা জমি-সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় নুরুল আলমকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।
কারা কর্তৃপক্ষের দাবি, নুরুল আলম বুধবার সকালে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করলে তাকে প্রথমে কারাহাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে, নুরুল আলমের আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়; জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে ডিবি কর্তৃক গ্রেপ্তার করে হত্যা করা হয়েছে। তারা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় তদন্ত ও আনুষঙ্গিক কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, নুরুল আলম সাতকানিয়া এলাকার একজন পরিচিত রাজনৈতিক কর্মী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
কারাগারে মৃত্যুবরণ করা সাতকানিয়ার যুবলীগ নেতা নুরুল আলম এর মৃত্যুকে ঘিরে এলাকায় আলোচনা ও শোকের ছায়া নেমে এসেছে।





