বিশেষ প্রতিনিধি- সুবীর: কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর কাছে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার সময় টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা জাগির হোসেন (৩০) ও তার স্ত্রী আয়েশা আক্তার (২৭) নামের এক দম্পতিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের তল্লাশি চালিয়ে সারিবদ্ধভাবে রাখা নীল প্যাকেটে প্রায় ১৭,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়- গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজার শহরের দিকে আসছেন এক দম্পতি। এ তথ্যের ভিত্তিতে কক্সবাজার থানার পুলিশ বিকেল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি শুরু করে। রাতের দিকে একটি সিএনজির গতিবিধি পুলিশের সন্দেহ হলে পুলিশ সিএনজিটি গতিরোধ করার চেষ্টা করে সিএনজিটি ফলো করলে পরে সিনজিটি কক্সবাজার সদর হাসপাতালের সামনে পৌঁছালে পুলিশ সিএনজিতে থাকা জাগির হোসেন ও তার স্ত্রী আয়েশা বেগম জিজ্ঞাসাবাদ করলে- তাদের এলোমেলো উত্তরে সন্দেহ হলে তাদের তল্লাশী করে উল্লেখিত ইয়াবা উদ্ধার করে পুলিশ। ইয়াবার উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
ঘটনার পর আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ জানা যায়- হাসপাতালের ভেতরে চিকিৎসাধীন জোবায়ের ওরফে ফরিদ নামের এক রোগীর কাছে এই মাদকের চালানটি পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ছিল তাদের। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেই রোগী আগেই হাসপাতাল থেকে পালিয়ে যায়।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানে মাদক প্রবেশের এমন অপচেষ্টা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছে, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, মাদক পাচার ও সরবরাহের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে এ ধরনের অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।





