স্থিতাবস্থার আদেশ অমান্য করার অভিযোগে মামলার বাদী আলোচনায়

সুবীর,বিশেষ প্রতিনিধি

বিজ্ঞ আদালতের জারি করা স্থিতাবস্থা (Status Quo) বজায় রাখার আদেশ অমান্য করার অভিযোগ উঠেছে সিনিয়র সহকারী জজ আদালত, সাতকানিয়া, চট্টগ্রামে দায়েরী অপর ৮০/২০১৩ইং মামলার বাদীর বিরুদ্ধেই। অভিযোগ অনুযায়ী, আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বাদী নিজেই সেই আদেশ লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট মামলায় আদালত উভয় পক্ষকে বর্তমান অবস্থা অপরিবর্তিত রাখার নির্দেশ দেন। কিন্তু সম্প্রতি দেখা যায়, বাদী পক্ষ সেই নির্দেশনা উপেক্ষা করে পুকুরের মাটি কর্তন, পুকুর পাড়ে খড়ের খুঁটি স্থাপন করে নিজ প্রয়োজনে খড়াদি ব্যবহার, পুকুর পাড়ে রক্ষিত গাছ পালা কর্তন করে সম্পত্তি বা সংশ্লিষ্ট বিষয়ের উপর একতরফাভাবে হস্তক্ষেপ করছেন।
এ বিষয়ে বিবাদীপক্ষের আইনজীবী জানান, “আদালতের আদেশ অমান্য করা গুরুতর অবমাননার শামিল। আমরা এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।”
আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতের স্থিতাবস্থার আদেশ লঙ্ঘন করলে তা আদালত অবমাননার পর্যায়ে পড়ে, যার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সংশ্লিষ্ট মহল বিষয়টির দ্রুত আইনি নিষ্পত্তির দাবি জানিয়েছে।

শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

আজকের প্রধান সংবাদ
Md Moffassir

গুজব ঠেকাতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই জরুরি: বাসস প্রধান সম্পাদক

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে সাংবাদিকতায় সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান গুজব,

Read More »