চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর কন্যা জাইমা রহমানকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ পোস্ট করার অভিযোগে থানায় এক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) লোহাগাড়া থানায় উপস্থিত হয়ে উপজেলার পুটিবিলা সিকদার পাড়ার মোহাম্মদ তাফসীরের বিরুদ্ধে এই অভিযোগটি দায়ের করেন লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হক।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৯ জুলাই সকাল ১১:৩০ ঘটিকার সময় বাদী তাঁর নিজ ফেসবুক আইডিতে প্রবেশ করে দেখতে পান, অভিযুক্ত ব্যক্তি তাঁর ফেসবুক আইডি থেকে জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতাদের নিয়ে কু-রুচিপূর্ণ, অশ্লীল পোস্ট ও স্ট্যাটাস দিয়ে অপপ্রচার চালাচ্ছেন। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও মানহানি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত আবেদন জানিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে। পরে একই দিনে সন্ধ্যায় উপজেলার গ্যান্ড মাশাবি রেস্টুরেন্টে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে আগামী ২৪ ঘন্টারও আল্টিমেটাম দিয়ে যুবদল নেতা রাশেদুল হক বলেন, ফেইসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট করায় অভিযুক্ত তাফসীরের বিরুদ্ধে প্রচলিত আইনে তার বিরুদ্ধে আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ার দেন।
এসময় লোহাগাড়া উপজেলা যুবদল নেতা নাছির উদ্দিন, পদুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক।





