লোহাগাড়ায় জায়গা-জমির বিরোধে মাদ্রাসা সুপার নিহত

মোঃকলিম উল্লাহ

‎চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাওলানা আবুল কাসেম (৫৯) নামে এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

‎বুধবার (১৩ মে) সকাল ১১টার দিকে জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাসেম চরম্বা জামেউল উলুম মাদ্রাসার সুপার ছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জায়গায় নির্মাণকাজে বাধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎ঘটনার পর পুলিশ সমশুল ইসলাম (৩৮) নামে একজনকে আটক করেছে। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

আজকের প্রধান সংবাদ
Md Moffassir

গুজব ঠেকাতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই জরুরি: বাসস প্রধান সম্পাদক

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে সাংবাদিকতায় সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান গুজব,

Read More »