রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন।

ডেস্ক নিউজ:-

আজ দুপুরে রাজধানীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাজীপুর-যাত্রাবাড়ী রুটে চলাচলকারী তুরাগ পরিবহনের একটি বাসে এ অগ্নিকান্ড সংঘটিত হয়। আগুন লাগার সাথে সাথেই যাত্রীরা বাসের জানালা ভেঙে বের হয়ে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানায়,হঠাৎ বাসে আগুন জ্বলে উঠলে যাত্রীরা জানালা ভেঙে রাস্তায় লাফিয়ে পড়েন। আতঙ্কিত হয়ে নামতে গিয়ে এতে কয়েকজন সামান্য আঘাত পেলেও কেউ গুরুতর আহত হননি। স্থানীয়দের সহায়তায় সেখানে অবস্থানরত পুলিশ সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আলিম জানান, আজ দুপুরে তুরাগ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় স্থানীয়দের নিয়ে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে এটি নাশকতা নাকি দুর্ঘটনা সেটি পুলিশ খতিয়ে দেখবেন বলে জানান তিনি।

শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

আজকের প্রধান সংবাদ
Md Moffassir

গুজব ঠেকাতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই জরুরি: বাসস প্রধান সম্পাদক

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে সাংবাদিকতায় সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান গুজব,

Read More »