[bangla_date],[english_date]

ময়মনসিংহের ত্রিশালে হিজড়াদের দ্বীনী ও কোরআন শিক্ষার উদ্বোধন

এনামুল হক,ময়মনসিংহ:-


বুধবার(২৪ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালে ৮নং ওয়ার্ডে হিজড়াদের মাঝে দ্বীনি ও কোরআন শিক্ষার শুভ উদ্বোধন করা হয়।হিজড়াদের মাঝে দ্বীনি ও কোরআন শিক্ষা অনুষ্ঠানটি হাফেজ মাউলানা মুফতি নোমান আহমেদ রিয়াদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা: উম্মে জেসমিন সিদ্দিকী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এনামুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ:কাদের,যুগ্ন সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিজড়াদের দলপতি মোছা:আছমা আক্তার ।

আছমা আক্তার বলেন, সাধারণ মানুষের মধ্যে আমাদের জীবনচার নিয়ে অনেক নেতিবাচক মনোভাব আছে। সমাজের প্রধান জনগোষ্ঠীর সঙ্গে আমরা সহজেই খাপ খাইতে পারি না। ফলে এক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হতে হয়। তাই শিক্ষার মাধ্যমে আমরা ধর্মীয় মূল্যবোধ উন্নত করতে পারব বলে আমরা বিশ্বাস করি।আর মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের কর্মসংস্থানের ব্যাবস্থা করে দেন তাহলে মানুষ কাছে হাত পেতে টাকা চাইতে হবে না আর কেউ তো কাজেও রাখতে চায় না হিজড়া বলে।

শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

আজকের প্রধান সংবাদ
Md Moffassir

গুজব ঠেকাতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই জরুরি: বাসস প্রধান সম্পাদক

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে সাংবাদিকতায় সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান গুজব,

Read More »