বায়তুল মোকাররম মসজিদে ভাস্কর্য বিরোধী মিছিল পুলিশের লাঠিচার্জ

নিউজ ডেস্ক:

জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে বের করা ভাস্কর্যবিরোধী মিছিলে ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ। একপর্যায়ে মিছিলটি পুলিশি লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায়।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

শুক্রবার (০৪ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ভাস্কর্যবিরোধী মিছিলটি বায়তুল মোকাররম থেকে পল্টনের দিকে যাওয়ার সময় তাতে বাধা দেয় পুলিশ। এসময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়।

এ বিষয়ে মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু বলেন, ‘সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে আমরা আগে থেকে অ্যালার্ট ছিলাম। হঠাৎ করে একদল হুজুর বায়তুল মোকাররম থেকে শাহবাগের দিকে যাচ্ছিল। আমরা পল্টনে ব্যারিকেড দিয়েছিলাম। তারা সেটা ভেঙে ফেলে। এরপর আমরা তাদের ছত্রভঙ্গ করি।’

ভাস্কর্যবিরোধী মিছিলটি কারা আয়োজন করেছে তা এখনও জানা যায়নি বলেও জানিয়েছেন এডিসি এনামুল হক।

শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

আজকের প্রধান সংবাদ
Md Moffassir

গুজব ঠেকাতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই জরুরি: বাসস প্রধান সম্পাদক

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে সাংবাদিকতায় সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান গুজব,

Read More »