নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ।
সম্প্রতি চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নেতৃবৃন্দ নবনিযুক্ত এমডির সঙ্গে মতবিনিময় করেন। এসময় তারা চট্টগ্রাম ওয়াসার সেবার মানোন্নয়ন, নিরাপদ সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণ, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণ এবং জনবান্ধব কার্যক্রম জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রকৌশলী ইমরান খান, প্রকৌশলী মাসুদ পারভেজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সাজ্জাদ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য কাজী হেলাল, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ সেলিম, আনোয়ারা উপজেলা যুবদল নেতা হাফেজ মিজান, আনোয়ারা উপজেলা যুবদল নেতা ইবনে সালেহ, সাংবাদিক এম. সাদ্দাম হোসাইন সাজ্জাদ, যুবদল নেতা সায়েম, যুবদল নেতা কামাল, যুবদল নেতা ফারুক, যুবদল নেতা রিফাতসহ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব চট্টগ্রাম ওয়াসাকে আরও গতিশীল ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা তাঁর নেতৃত্বে ওয়াসার চলমান উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন।
এসময় নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক শুভেচ্ছা জানাতে আসা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং চট্টগ্রামবাসীর প্রত্যাশা পূরণে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ নবনিযুক্ত এমডির সার্বিক সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।





