করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে

নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫২৪ জনে। এছাড়া এ সময়ের মধ্যে নতুন করে ২ হাজার ২৯২ জন শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জনে দাঁড়ালো।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৪৯৪টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ৫৩২টি নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৪৫৩ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এর মধ্যে গত ৫ নভেম্বর মৃত্যুর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর খবর আসে ৩০ জুন।

শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

আজকের প্রধান সংবাদ
Md Moffassir

গুজব ঠেকাতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই জরুরি: বাসস প্রধান সম্পাদক

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে সাংবাদিকতায় সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান গুজব,

Read More »