‎অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে পাহাড়তলী থানা যুবদলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল

নিউজ ডেস্কঃ

অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন পাহাড়তলী থানা যুবদল-এর উদ্যোগে আজ মঙ্গলবার অলংকার মোড়ে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎কর্মসূচিটি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি জনাব মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক জনাব শাহেদ এবং সাবেক সহ-সভাপতি জনাব ফজলুল হক সুমনের নির্দেশনায় আয়োজন করা হয়।

‎বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড কখনোই জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না। তারা এসব অপতৎপরতার বিরুদ্ধে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

‎অবস্থান কর্মসূচি শেষে একটি প্রতিবাদ মিছিল অলংকার মোড় এলাকা প্রদক্ষিণ করে। এতে পাহাড়তলী থানা যুবদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।

‎কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র, জনগণের অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষায় যুবদল অতীতের ন্যায় ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।

শেয়ার করুন :

Check Also

সংসদ সদস্যপদ বহাল কীভাবে, প্রশ্ন টিআইবির

মরিয়মের মৃত্যু ও ‘সেক্সটরশন’–কাণ্ডে প্রভাবমুক্ত তদন্তের দাবি নিজস্ব প্রতিবেদক- বাংলা টুডে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য …