বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে ৫ মার্চের সেই অবরুদ্ধের ঘটনার জের, বেতন কমল আরও ৫ কর্মকর্তার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) ঘটেছে নজিরবিহীন প্রশাসনিক পদক্ষেপ। সংস্থাটির ১৭ কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই ঘটনায় বিভিন্ন পর্যায়ের আরও পাঁচ কর্মকর্তার বেতন নামিয়ে আনা হয়েছে সর্বনিম্ন স্তরে। বিএসইসি প্রতিষ্ঠার পর একসঙ্গে এত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনা এটাই …
Read More »জাতীয়
প্রশ্নপত্র ফাঁস মামলা: পিএসসির প্রোগ্রামার কৌশিকের জামিন নামঞ্জুর, কারাগারে
বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রোগ্রামার কৌশিক দেবনাথের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। এর আগে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন কৌশিক দেবনাথ। তাঁর পক্ষে আইনজীবী মো. শরিফুল ইসলাম শুনানি করেন। তিনি …
Read More »আগস্টের শেষ দুই সপ্তাহে রাতের আকাশে মহাজাগতিক মেলা
বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে শুক্রের ঝলক, উল্কার ছুট, সামার ট্রায়াঙ্গেল আর মিল্কিওয়ে—আকাশপ্রেমীদের জন্য অপেক্ষায় মনোমুগ্ধকর দৃশ্য ভাদ্রের শুরুতে বর্ষার মেঘের ঘনঘটা কিছুটা কমে এলে রাতের আকাশও হয়ে ওঠে তুলনামূলক স্বচ্ছ। দিনের ভ্যাপসা গরমের পর সন্ধ্যা নামতেই মেঘমুক্ত আকাশে একে একে ফুটে উঠতে থাকে নক্ষত্র। ২০২৬ সালের ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশের আকাশপ্রেমীদের জন্য এমনই বেশ কিছু মনোমুগ্ধকর মহাজাগতিক দৃশ্য …
Read More »জুলাই গণ-অভ্যুত্থান: শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট
বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে আন্দোলনবিরোধী বক্তব্য ও প্রচারণার মাধ্যমে উসকানি দেওয়ার অভিযোগে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের একক বেঞ্চ শুনানি শেষে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আদেশ দেন। আগামী ২৪ আগস্ট তাদের …
Read More »৩ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে স্বীকার, তবে প্রত্যাবাসনে নেই নিশ্চয়তা
বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার মধ্যেই নতুন তথ্য দিয়েছে মিয়ানমার। দেশটি বাংলাদেশ থেকে পাঠানো তালিকার ৩ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করেছে। তবে স্বীকৃতি মিললেও আপাতত তাদের নিজ দেশে ফেরানোর কোনো সময়সীমা ঘোষণা করেনি মিয়ানমার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, রাখাইন রাজ্যের নিরাপত্তা …
Read More »রাষ্ট্রপতি হলে ফখরুলের জায়গায় কে, বিএনপিতে মহাসচিব পদ নিয়ে জোর আলোচনা
বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা নিয়ে দলের ভেতরে আলোচনা জোরালো হয়েছে। তিনি রাষ্ট্রপতি হলে বিএনপির সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে মহাসচিব পদে নতুন মুখ বাছাইয়ের বিষয়টি। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম …
Read More »জরুরি বিভাগে কিশোরীর মরদেহ রেখে পালালেন দুই ব্যক্তি
বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর (১৫) মরদেহ রেখে পালিয়েছেন দুই ব্যক্তি। নিহত কিশোরীর দুই হাতে আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে। বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে ৩৫ থেকে ৪০ বছর বয়সী দুই ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ওই কিশোরীকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন। পরে …
Read More »পল্লবীতে ১৫ লাখ টাকা ভাগাভাগি নিয়ে গোলাগুলি, ‘ল্যাংড়া রুবেল’সহ গ্রেপ্তার ৫
বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বিরোধের জেরে গোলাগুলি ও হত্যাচেষ্টার ঘটনায় মাদক কারবারি ও সন্ত্রাসী ‘ল্যাংড়া রুবেল’সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হামিদ খান ওরফে মাখন, ল্যাংড়া রুবেল, তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পা, পারভেজ ও রাব্বী। তাদের কাছ থেকে গোলাগুলিতে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুই …
Read More »‘ভারতের মাটি থেকে হাসিনার বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে হবে’
বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে ভারত তার ভূখণ্ড ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিয়ে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর দাবি, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচারব্যবস্থা ও জনগণের গণতান্ত্রিক রায়ের প্রতি সরাসরি অবমাননা। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ১টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলা ও ইংরেজিতে দেওয়া এক পোস্টে …
Read More »মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪
বিশেষ প্রতিনিধি: বাংলা টুডে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা দেড়টার দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী …
Read More »
BANGLA TODAY আজকের বাংলা