গাজী গোফরান: (চট্টগ্রাম,বাঁশখালী প্রতিনিধি) বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলন, সংরক্ষণ ও পরিবহনের কারণে এক লক্ষ টাকা জরিমানা, দুইটি ট্রাক ও একটি এস্কেভেটর জব্দ।গোপন সূত্রে খবর পেয়ে আজ সোমবার সকাল ১১ ঘটিকা থেকে বিকাল পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব উমর ফারুকের নেতৃত্বে বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়নের ইশ্বর বাবুরহাট এলাকার পূর্ব রায়ছটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এতে অবৈধভাবে বালু …
Read More »সংগঠন সংবাদ
মোংলা প্রেস ক্লাব থেকে জসিম উদ্দিন আজীবন বহিস্কৃত
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ সাংবাদিকতা পরিপন্থি ও ক্লাবের শৃংখলা ভঙ্গের দায়ে এবং মোংলা প্রেসক্লাবের নামে বিভিন্ন মহলে হয়রানি অনৈতিক কর্মকাণ্ড ও নানা অনিয়ম দূর্ণীতির অভিযোগের প্রমাণ সাপেক্ষে মোংলা প্রেস ক্লাব থেকে জসিম উদ্দিনকে আবারো বহিষ্কার করা হয়েছে এবর তাকে ক্লাবের সাধারণ সভায় আজীবনের জন্য তার বহিষ্কারের এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এর আগেও গত ২০১৯ সালে একই অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছিলো। পরে তিনি তার কৃতকর্মের অনুশোচনা করে ক্ষমা চাইলে মানবিক বিবেচনায় তখন তার সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছিলো। কিন্তু তারপরও বিগত দুই বছর ধরেই বিভিন্ন সময় তিনি একই কর্মকান্ড চালিয়ে আসছিলেন। তার ক্লাব বিরোধী কার্যকলাপ ও অনৈতিক কর্মকান্ড প্রমাণিতসহ ক্লাব সংশ্লিষ্ট সাধারণ সদস্যদের ভাবমুর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হওয়ায় জসিম উদ্দিনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় ক্লাব কর্তৃপক্ষ। এদিকে জসিম উদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি স্থানীয় সরকারী ও বেসরকারী সকল দপ্তরে অবহিত করা হয়েছে। এরপরও জসিম উদ্দিন একই কর্মকাণ্ড করলে ক্লাব কর্তৃপক্ষ দায়ী থাকবেনা বলেও মর্মে অবহিত কপিতে উল্লেখ করা হয়। স্থানীয় সকল মহলকে এবং সকল দপ্তরকে এ বিষয়ে সজাগ থাকতে অনুরোধ জানিয়েছে মোংলা প্রেসক্লাব কর্তৃপক্ষ।
Read More »সিবিআইইউতে তে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের কর্মশালা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি: শিক্ষার্থীদের লাইব্রেরী অটোমেশন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণের উদ্দেশ্যে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(সিবিআইইউ) তে গ্রন্হাগার ও তথ্যবিজ্ঞান বিভাগে শনিবার দিন ব্যাপী “Basic Operations of Automated Academic Library : a special overview on KOHA -ILS” শিরোনামে একটিকর্মশালা অনুষ্ঠিত হয়েছে।উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি প্রফেসর একেএম গিয়াসউদ্দিন। কর্মশালায় প্রধান অতিথি বলেন যে, সঠিক ভাবে গ্রন্হাগার …
Read More »আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে উপকূল মানবাধিকার সংস্থার বিভাগীয় আলোচনা সভা সম্পন্ন
মোঃজহিরুল ইসলাম সিকদারঃ অদ্য ১০ই ডিসেম্বর ২০২১ ইংরেজি (শুক্রবার) ৭৩ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে “উপকূল মানবাধিকার শিক্ষা স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সংস্থা” চট্টগ্রাম বিভাগ কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপকূল মানবাধিকার সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মিজবাহুল ইসলাম রিয়াদ, উপদেষ্টা মোঃ মোফাচ্ছিরুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ ওয়াহিদুল ইসলাম চৌধুরী, …
Read More »উৎসাহ সামাজিক সংগঠন’র দিনাজপুর টিম কর্তৃক ৫ম বর্ষপূতি উদযাপন
এম এস এইচ সাজ্জাদঃ “আসুন সেবার হাত বাড়িয়ে, দুঃখ দিই তাড়িয়ে” এই স্লোগানটি বুকে ধারণ করে ২০১৬ সালের ২৫ই নভেম্বর কয়েকজন তরুণ-তরুণী’র হাত ধরে পথচলা শুরু “উৎসাহ সামাজিক সংগঠন” এর। অগ্রযাত্রার ৫ম বর্ষপূর্তি এবং অর্ধযুগে পদার্পণ উপলক্ষে ২৮ই নভেম্বর ২০২১ সারাদিনব্যাপী মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দিনাজপুর টিম।গতকাল ২৮ই নভেম্বর রোজ রবিবার সারাদিনব্যাপী “পথশিশু উন্নয়ন ফাউন্ডেশন’র” সুবিধাবঞ্চিত শিশুদের …
Read More »অগ্রযাত্রায় ৫ম বর্ষ শেষে অর্ধযুগে পদার্পণ”
এম এস এইচ সাজ্জাদ“আসুন সেবার হাত বাড়িয়ে, দুঃখ দিই তাড়িয়ে” এই স্লোগানটি বুকে ধারণ করে ২০১৬ সালের ২৫ই নভেম্বর কয়েকজন তরুণ-তরুণী’র হাত ধরে পথচলা শুরু “উৎসাহ সামাজিক সংগঠন” এর। একঝাঁক স্বেচ্ছাসেবকের হাত ধরেই পথচলা শুরু হয় টিম উৎসাহ’র এবং সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে সামাজিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ গড়ে তুলে জনহিতকর কাজ করা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য …
Read More »অসহায়- দরিদ্র মানুষদের স্বনির্ভর হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে “উৎসাহ”
এম এস এইচ সাজ্জাদঃসুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী করার প্রয়াসে উৎসাহ সামাজিক সংগঠন এর একটি প্রকল্প – স্বনির্ভর। এই প্রকল্পের আওতায় গত ২৬/১১/২০২১ গ্রামীণ দুঃস্থ কর্মহীন নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সেলাই মেশিন বিতরণ কালে উৎসাহ সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক ওমর সানি শুভ বলেন- “স্বনির্ভর” প্রকল্পটি একটি পরিবারের আয়ের বড় উৎস হিসাবে কাজ করবে। এই প্রকল্পের মাধ্যমে টিম উৎসাহ চেষ্টা …
Read More »বাঁশখালী উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটি গঠন
প্রেস বিজ্ঞপ্তি: 20শে সেপ্টেম্বর রোজ সোমবার দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মো. হামিদুর রহমান সিকদারকে আহ্বায়ক ও মো. আতাউল্লাহ আল আজাদ,মো. মাহমুদুল ইসলাম, সাইমুন ইসলাম সামি, নুরুল ইসলাম লিটু কে যুগ্ম আহ্বায়ক করে 51 সদস্য বিশিষ্ট বাঁশখালী উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় । দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক আলহাজ্ব সৈয়দ আহমদ ও যুগ্ম আহবায়ক সুরেশ …
Read More »আলহাজ্ব দিদারুল আলম এম.পি. মহোদয়ের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আকবরশাহ থানা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক এর উদ্যোগে বিশ্বকলোনী “পি” ব্লক বায়তুল আকসা জামে মসজিদে শুক্রবার বাদ জুমার পর চট্টগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এম.পি. মহোদয়ের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে স্থানীয় মুসল্লীদের সাথে উপস্থিত ছিলো আকবরশাহ থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ তৌহিদুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন রিয়াজ, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড …
Read More »বীর চট্টলার মাটিতে জিয়ার নামে কোন স্থাপনা ও জাদুঘর নয়
নিউজ ডেস্কঃ ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে জিয়ার নাম বাদ দিয়ে “মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর” রাখার দাবিতে নগরির কর্নেলহাট, সি.ডি.এ. ১ নাম্বার মোড় প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আওতাধীন আকবরশাহ থানা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড ছাত্রলীগ নেতা ফখরুল ইসলাম ফাহিম,মাহবুব আলম রনি,আমিনুল ইসলাম মকিম,আরিয়ান তুষার,ইদ্রিস রানা,মনির হোসেন,সাহাবুদ্দিন সাবু,মাহফুজ,আমিন, মামুন,ইমন,খালেদ, শাহিন,রাজীব সহ …
Read More »
BANGLA TODAY আজকের বাংলা