[bangla_date],[english_date]

আবু সুফিয়ানের পরিচয়ে মিলাদ মাহফিলের চাঁদা দাবি, সতর্ক থাকার আহ্বান

‎নিজস্ব প্রতিবেদক:
‎
‎সংসদ সদস্য (এমপি) আবু সুফিয়ানের পরিচয় ব্যবহার করে মিলাদ মাহফিল আয়োজনের কথা বলে বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
‎
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৪ অক্টোবর বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব কাসেম সোহেলের কাছে এমপি আবু সুফিয়ানের পরিচয় দিয়ে মিলাদ মাহফিলের জন্য চাঁদা দাবি করা হয়। ফোনকলটি ০১৩৪৬-১৬৯৬৯৮ নম্বর থেকে আসে বলে অভিযোগ করা হয়েছে।
‎
ঘটনাটি সামনে আসার পর এমপির পরিচয় ব্যবহার করে এ ধরনের আর্থিক সহায়তা চাওয়ার বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। তবে ফোনকলটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত পরিচয় এবং ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

আজকের প্রধান সংবাদ
Md Moffassir

গুজব ঠেকাতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই জরুরি: বাসস প্রধান সম্পাদক

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে সাংবাদিকতায় সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান গুজব,

Read More »