নিজস্ব প্রতিবেদক
অপরাধ ঘোষণা’র সম্পাদক-প্রকাশক ও চট্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সভাপতি, জাতীয় দৈনিক ভোরের পাতা’র চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক নূরুল কবিরের মমতাময়ী মা এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অপরাধ ঘোষণা’র পরিবার। অপরাধ ঘোষণা’র পরিবার এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় বলা হয়, একজন মায়ের মৃত্যু শুধু একটি পরিবারের জন্য নয়, সমাজের জন্যও অপূরণীয় ক্ষতি। মা সন্তানের জীবনের প্রথম শিক্ষক, পথপ্রদর্শক ও অনুপ্রেরণার উৎস। তাই এমন শোকের মুহূর্তে নূরুল কবির ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছে অপরাধ ঘোষণা’র পরিবার।
এছাড়া শোকবার্তায় অপরাধ ঘোষণা’র পরিবার মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে বলেন, তিনি যেন মরহুমাকে তাঁর অশেষ রহমতে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং কবরের জীবন শান্তিময় করেন। একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের এই কঠিন সময় ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করার জন্যও তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন।
শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, জীবনের অবশ্যম্ভাবী এই সত্যকে মেনে নেওয়া অত্যন্ত কঠিন হলেও মহান আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা প্রত্যেক মুমিনের কর্তব্য। নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এদিকে মরহুমার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও গণমাধ্যম-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গও গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া আরেকটি বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন অপরাধ ঘোষণা পরিবারের সদস্য এবং চট্টগ্রাম মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বাকলিয়ার আব্দুল লতিফহাটস্থ পূর্ব বাকলিয়া গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া নূরানী মাদরাসা, হেফজখানা ও এতিমখানার পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ মোরশেদুল আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাঈদ হোসেন সোহেল। তারা মরহুমার আত্মার শান্তি কামনা করার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।
BANGLA TODAY আজকের বাংলা