বৈরি আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা: সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি- সুবীর

ঢাকা, ১৪ জুলাই: বৈরি আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সায়েন্সল্যাব মোড়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে ওই এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে নিউমার্কেট, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, মিরপুর রোড ও আশপাশের বিভিন্ন সড়কে। দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী যানবাহনসহ সাধারণ যাত্রীরা।

একই সময়ে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও এইচএসসি পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে উত্তরা ও আশপাশের সড়কেও যান চলাচলে বিঘ্ন ঘটে।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘এক, দুই, তিন, চার—মিলন তুই গদি ছাড়’ এবং ‘আমি কে, তুমি কে—ফার্মের মুরগি, ফার্মের মুরগি’।

শিক্ষার্থীদের অভিযোগ, টানা বৈরি আবহাওয়া, ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে চরম দুর্ভোগের মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতেও পরীক্ষা স্থগিত না করে যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের সঙ্গে অবিচার বলে তারা দাবি করেন। পাশাপাশি, পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করা হয়েছে বলে অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানান তারা।

বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তাদের দাবি, শিক্ষার্থীদের প্রতি অসম্মানজনক বক্তব্য ও পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের চেষ্টা চালান।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

আজকের প্রধান সংবাদ
Md Moffassir

জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা নিতে হবে: মামুনুল হক

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা, ওমরাহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান নিজস্ব প্রতিবেদক- বাংলা টুডে

Read More »
অর্থনীতি
Md Moffassir

বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে ওঠার শঙ্কা

বিশেষ প্রতিনিধি-বাংলা টুডে আইএমএফের পূর্বাভাস, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে উদ্বেগ; দরিদ্রদের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা

Read More »
আজকের প্রধান সংবাদ
Md Moffassir

গুজব ঠেকাতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই জরুরি: বাসস প্রধান সম্পাদক

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে সাংবাদিকতায় সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান গুজব,

Read More »