নিউজ ডেস্কঃ
অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন পাহাড়তলী থানা যুবদল-এর উদ্যোগে আজ মঙ্গলবার অলংকার মোড়ে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিটি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি জনাব মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক জনাব শাহেদ এবং সাবেক সহ-সভাপতি জনাব ফজলুল হক সুমনের নির্দেশনায় আয়োজন করা হয়।
বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড কখনোই জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না। তারা এসব অপতৎপরতার বিরুদ্ধে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অবস্থান কর্মসূচি শেষে একটি প্রতিবাদ মিছিল অলংকার মোড় এলাকা প্রদক্ষিণ করে। এতে পাহাড়তলী থানা যুবদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।
কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র, জনগণের অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষায় যুবদল অতীতের ন্যায় ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।
BANGLA TODAY আজকের বাংলা