সাতকানিয়ায় এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎

বিশেষ প্রতিনিধি: মোঃ কলিম উল্লাহ
‎
১৬ মে বৃহস্পতিবার সাতকানিয়া উপজেলার বারদোনা শাহ্ মজিদিয়া মৌলানা আব্দুল বারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর এস এম মাহবুবুর রহমান।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার জাফর আহমদ।
‎
‎এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক মাস্টার শিবু কর্মকার, মাস্টার সাইফুল ইসলাম, সাংবাদিক মোঃ কলিম উল্লাহ, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
‎
‎শেষে শিক্ষক মোঃ হেলাল উদ্দিনের পরিচালনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও এসএসসি পরীক্ষায় সাফল্য কামনা করা হয়।

শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

আজকের প্রধান সংবাদ
Md Moffassir

গুজব ঠেকাতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই জরুরি: বাসস প্রধান সম্পাদক

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে সাংবাদিকতায় সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান গুজব,

Read More »