সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন দোকানে অভিযান

মোহাম্মদ কলিম উল্লাহঃ
২ ফেব্রুয়ারী দুপুর ১ টায় সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারিস্তা করিম।
অভিযানে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন, পণ্যের মজুত পর্যবেক্ষণ করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২ জনকে ২ টি মামলায় ১,০০০ ( এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
জনস্বার্থে উপজেলা প্রশাসন এর অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন :

Check Also

ক্যান্সারের চিকিৎসা নিতে এসে রাত কাটে খোলা আকাশের নিচে

ডেস্ক নিউজ- বাংলা টুডে মেশিন সংকটে রেডিওথেরাপির দীর্ঘ অপেক্ষা, হাসপাতাল প্রাঙ্গণে রোগী-স্বজনের মানবেতর জীবন ঢাকার …