বিনামূল্যে করোনার ভ্যাকসিন মানুষের মাঝে পৌঁছাতে হবে

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, দেশের প্রতিটি মানুষের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘দেশের প্রায় ৯০ ভাগ মানুষের পক্ষে পয়সা খরচ করে ভ্যাকসিন নেওয়া সম্ভব হবে না। তাই সবার জন্য সরকারি ভাবে করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।’

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর লালবাগের আমলীগোলা পার্কে দুই মাসব্যাপী কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

গোলাম মোহাম্মদ কাদের বলেন, যারা সারাদিন খাবার জোগার করতে সংগ্রাম করে, যারা লকডাউন হলে ক্ষুধার তাড়নায় আইন ভঙ্গ করে খাবারের জন্য- তাদের পক্ষে পয়সা দিয়ে ভ্যাকসিন নেয়া অসম্ভব হয়ে পড়বে। 

তিনি বলেন, রাজধানীতে কিছু বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্ট ও অক্সিজেন সহায়তা আছে কিন্তু বেশিরভাগ হাসপাতালে এ সহায়তা নেই বললেই চলে। আবার সাধারণ মানুষের পক্ষে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার সামর্থ নেই। সাধারণ মানুষ আক্রান্ত হলে নিজস্ব ব্যবস্থাপনায় চিকিৎসা নিয়ে ভালো হচ্ছেন অথবা মারা যাচ্ছেন। তাই দেশের প্রতিটি হাসপাতালে করোনা চিকিৎসায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাধারণ মানুষের জন্য বিনামূল্যে করোনা চিকিৎসা নিশ্চিত করতে হবে। একটি মানবিক রাজনৈকি দল হিসেবে সব সময় জাতীয় পার্টি সাধারণ মানুষের পাশে থাকবে। 

এসময় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষের মাঝে হাহাকার উঠেছে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নেই। শুধু জাতীয় পার্টিই পারে সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে দিতে। মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারবে জাতীয় পার্টি।

বিএনএস গ্রুপের চেয়ারম্যান এনএমএইচ বুলু-র সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসহাক ভূইয়া, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, জাতীয় পার্টি নেতা কাজী জামাল উদ্দিন, আবদুল কাদের, আলহাজ্জ ডাঃ বজলুর রহমান, মোঃ রফিকুল আলম প্রধান।

শেয়ার করুন :

Check Also

ক্যান্সারের চিকিৎসা নিতে এসে রাত কাটে খোলা আকাশের নিচে

ডেস্ক নিউজ- বাংলা টুডে মেশিন সংকটে রেডিওথেরাপির দীর্ঘ অপেক্ষা, হাসপাতাল প্রাঙ্গণে রোগী-স্বজনের মানবেতর জীবন ঢাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *