করোনার ভ্যাকসিন বের হওয়ার সাথে সাথে সবাই পেয়ে যাবে, প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:

করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে আসার সাথে সাথে বাংলাদেশের মানুষ ভ্যাকসিন পাবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্যাকসিন ব্যবস্থাপনার বিষয়ে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, ‘এর ব্যবস্থাপনা কীভাবে হবে তার প্রস্তুতি নিতে ইতোমধ্যেই নির্দেশ দেয়া হয়েছে। করোনার দ্বিতীয় পর্যায় কীরকম হবে আমরা জানি না। তাই সব রকম প্রস্তুতি নিতে হবে। সচেতনা হতে হবে। এর জন্য যা যা করা দরকার তার সবকিছুর নির্দেশনা দিয়েছি।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে গণভবন থেকে ১১৬তম, ১১৭তম ও ১১৮তম আইন ও প্রশাসনের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

করোনা দুর্যোগের মধ্যেও এ প্রশিক্ষণ চলমান রাখায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে করোনাকালীন স্বাস্থ্যবিধি নিজে মানার পাশাপাশি কর্মস্থল ও আশপাশের সবাই যেন মেনে চলে, তা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারিদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘এদেশের মানুষের ভাগ্যটা কীভাবে পরিবর্তন করবেন বঙ্গবন্ধু চিন্তা সেটাই ছিল। আমরা বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে চলেছি। বাংলাদেশের জন্য আমরা দীর্ঘ পরিকল্পনা হাতে নিয়েছি।’

শেখ হাসিনা বলেন, ‘২০১৫ সালে শতভাগ বেতন বাড়ানো ও অন্যান্য সুযোগ-সুবিধা করে দিয়েছি। সরকারি চাকরিজীবীদের জন্য আমরা যত সুবিধা করে দিয়েছি তা আর কেউ করেনি। আপনারা কোনও মানুষকে অবহেলার চোখে দেখবেন না। মানুষ যাতে ন্যায়বিচার পায় তা দেখতে হবে।

শেয়ার করুন :

Check Also

ক্যান্সারের চিকিৎসা নিতে এসে রাত কাটে খোলা আকাশের নিচে

ডেস্ক নিউজ- বাংলা টুডে মেশিন সংকটে রেডিওথেরাপির দীর্ঘ অপেক্ষা, হাসপাতাল প্রাঙ্গণে রোগী-স্বজনের মানবেতর জীবন ঢাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *