হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি- সুবীর

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার ধলই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনিয়াপুকুর পাড় এলাকার মাহবুব মাস্টারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিপন মনিয়াপুকুর পাড় এলাকার একটি চা দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি খাগড়াছড়ি জেলার গাড়িটানা এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতেও চা দোকানের কাজ শেষে তিনি ভাড়া বাসায় ফিরে যান। সোমবার সকালে বাড়ির মালিক ভাড়া নেওয়ার জন্য এসে তাঁকে একাধিকবার ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে রিপনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি হাটহাজারী মডেল থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন :

Check Also

ক্যান্সারের চিকিৎসা নিতে এসে রাত কাটে খোলা আকাশের নিচে

ডেস্ক নিউজ- বাংলা টুডে মেশিন সংকটে রেডিওথেরাপির দীর্ঘ অপেক্ষা, হাসপাতাল প্রাঙ্গণে রোগী-স্বজনের মানবেতর জীবন ঢাকার …