মোংলা পোর্ট পৌরসভার নব নির্বাচিত মেয়র কাউন্সিলরদের নাম গেজেটে প্রকাশ

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার সাধারণ ভোটে বেসকারী ভাবে নির্বাচন শেষে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সরকারী ভাবে নাম প্রকাশ করা হয়েছে।আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে সপথ গ্রহন অনুষ্ঠান। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবাল নির্বাচন প্রশাসন শাখা কর্তৃক স্থানীয় সরকার পৌরসভা নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি অনুযায়ী নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নাম গেজেট তালিকা ভুক্ত করে তা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত গেজেটে মেয়র হিসেবে শেখ আব্দুর রহমান পিতাঃ মোঃ আলী শেখ,কাউন্সিলর ১নং ওয়ার্ড মোঃ কবির হোসেন শেখ পিতাঃ নুর মোহাম্মাদ শেখ,২নং ওয়ার্ডের এইচ এম শরিফুল ইসলাম পিতাঃ মোঃ আশ্বাব আলী হাওলাদার,৩নং ওয়ার্ডের মোঃ বাহাদুর মিয়া পিতাঃ (মৃত) মোঃ রশিদ মিয়া,৪নং ওয়ার্ডের মোঃ শফিকুর রহমান খান পিতাঃ জয়নাল আবেদিন খান,৫ নং ওয়ার্ডের মোঃ শরিফুল ইসলাম পিতাঃ রবিউল হক,৬ নং ওয়ার্ডের মোঃ আল আমিন গাজী পিতাঃ মোঃ রশিদ গাজী,৭নং হুমায়ুন হামিদ নাসির পিতাঃ আঃ হকিম হাওলাদার,৮নং ওয়ার্ডের মোঃ সরোয়ার হোসেন পিতাঃ মোঃ হতেম আলী শেখ,৯নং ওয়ার্ডের মোঃ মজনু গাজী পিতা আঃ হক গাজী।
এবং সরক্ষিত মহিলা কাউন্সিলর ১,২,৩ নং ওয়ার্ডে জাহানারা হোসেন স্বামীঃ এস এম হোসেন আলী রাজু,৪,৫,৬ নং ওয়ার্ডে মীর জোহরা স্বামী হেকিম জাহাঙ্গির আলম,৭,৮,৯ নং ওয়ার্ডের শিউলি আক্তার স্বামীঃ মোঃ সোহাগ সরকারী ভাবে নাম ঘোষনা করা হয়েছে। আগামী সপ্তাহে নব নির্বাচিত এসব মেয়র ও কাউন্সিলরদের সপথ গ্রহন অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্টদের তরফ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন :

Check Also

ক্যান্সারের চিকিৎসা নিতে এসে রাত কাটে খোলা আকাশের নিচে

ডেস্ক নিউজ- বাংলা টুডে মেশিন সংকটে রেডিওথেরাপির দীর্ঘ অপেক্ষা, হাসপাতাল প্রাঙ্গণে রোগী-স্বজনের মানবেতর জীবন ঢাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *