পটিয়া কলেজ ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

মোঃ কলিম উল্লাহঃবিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে মামার হাতে ধর্ষণের শিকার হওয়ার পর খু’ন হয়েছে পটিয়া সরকারি কলেজের শিক্ষার্থী আরজু আক্তার (২০) নামে এক ছাত্রী।

এই ঘটনায় আরো গুরুতর আহত হয় নানা-নানি।

বুধবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ২ টায় চন্দনাইশ পৌরসভাস্থ ৮ নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিহত পটিয়া সরকারি কলেজ শিক্ষার্থী আরজু চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়,নিহত আরজু নানা-নানির সাথে গত ৩/৪ দিন আগে নানার বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন রাত আনুমানিক ২ টায় বার্থরুমে যাওয়ার সময় ধর্ষন করার উদ্দেশ্যে ছুটে যান একই বাড়িতে

বেড়াতে আসা মামা সম্পর্কিত সাতকানিয়ার খাগরিয়া মুন্সি বাড়ি এলাকার মরহুম সৈয়দ আহমদের ছেলে নাজিম (২৮)। নাজিম নিহত আরজুর মায়ের খালাতো ভাই। তাকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে দাঁড়ালো ছু’রির আঘাতে খু’ন করে বার্থরুমে ফেলে দেন ধর্ষক নাজিম। আরজুর চিৎকারের শব্দে নানা-নানি দৌড়ে আসলে তাদেরকে আঘাত করে পালিয়ে যায় নাজিম উদ্দীন।

পরে আশপাশের লোকজন দৌড়ে আসে দ্রুত চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরন করেন।

ঘটনার বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ(ওসি)মো. নুরুজ্জামান জানান, রাত আনুমানিক ৩ টার সময় স্থানীয় এক সিএনজি চালক থানায় এসে খবর দিলে দ্রুত সময়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আসামি নাজিম

পলাতক রয়েছে,তাকে গ্রেফতার করতে চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

আজকের প্রধান সংবাদ
Md Moffassir

গুজব ঠেকাতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই জরুরি: বাসস প্রধান সম্পাদক

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে সাংবাদিকতায় সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান গুজব,

Read More »