দক্ষিণ কাঞ্চনায় শ্রী শ্রী মগদ্বেশরী মন্দিরে চণ্ডীযজ্ঞ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ সুবীর পাল

চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন দক্ষিণ কাঞ্চনায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী মগদ্বেশরী মন্দিরে প্রতি বছরের ন্যায় এ বছরও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী চণ্ডীযজ্ঞ ও চণ্ডীপাঠ।অনুষ্ঠানটি উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভোর থেকেই ভক্তদের ঢল নামে। পূজা-অর্চনা, মঙ্গলঘট স্থাপন ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুরু হয় চণ্ডীপাঠ। দেশ-বিদেশ থেকে আগত ভক্তরা এই পবিত্র যজ্ঞে অংশগ্রহণ করে ধর্মীয় অনুশাসন পালন করেন।

এবারের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। তিনি চণ্ডীপাঠের পাশাপাশি ধর্মীয় আলোচনা প্রদান করেন। তার বক্তব্যে তিনি মানবকল্যাণ, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন, যা উপস্থিত ভক্তদের মাঝে গভীর প্রভাব ফেলে।অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। যজ্ঞ শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

মন্দির কর্তৃপক্ষ জানায়, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, দক্ষিণ কাঞ্চনার শ্রী শ্রী মগদ্বেশরী মন্দির দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।

শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

আজকের প্রধান সংবাদ
Md Moffassir

গুজব ঠেকাতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই জরুরি: বাসস প্রধান সম্পাদক

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে সাংবাদিকতায় সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান গুজব,

Read More »