প্রেস বিজ্ঞপ্তিঃ–
চট্টগ্রামের বিভিন্ন সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয় ও আইন কলেজ থেকে আইনের ডিগ্রি অর্জনকারী আইনজীবী, শিক্ষানবীশ আইনজীবীদের ঐক্যবদ্ধ সংগঠন চট্টগ্রাম ল’ গ্র্যাজুয়েটস এসোসিয়েশন (সি.এল.জি.এ)’র কার্যকরী পরিষদ (২০২৬-২৮) গঠনকল্পে স্থায়ী কমিটির সদস্যদের সমন্বয়ে আন্তঃনির্বাচন পূর্বঘোষিত তফসীল অনুযায়ী গত ১৩/০৪/২০২৬ ইং, সন্ধ্যা-৭:০০টা থেকে ৯:০০ টা পর্যন্ত, স্থান: কাচ্চি এক্সপ্রেস, জিইসি, চট্টগ্রাম-এ প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মাহমুদুর রহমান মামুন এর সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার মোঃ এড. সোহেল আলম ও মোহাম্মদ মিজান এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটির সদস্যের গোপন ভোটের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে- এড.আবুল কাশেম, সিঃ সহ-সভাপতি পদে- এড.মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে-এড.মোঃ সাইফুল ইসলাম, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক পদে- এড.আমজাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে- এড.মোহাম্মদ শাহজাহান কে নির্বাচিত করা হয়।
চট্টগ্রাম ল’ গ্র্যাজুয়েটস এসোসিয়েশন (সি.এল.জি.এ)’র কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬ সম্পন্ন





