নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আধুনিক মানসম্পন্ন আইন শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন ল” কলেজ এর শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে অদ্য ২১ শে আগষ্ট,২০২৬ ইং, শুক্রবার, সকাল-১০.০০ টায়, রিদমা টাওয়ার, তেলিপট্টি মোড়, চকবাজারস্থ কলেজ ক্যাম্পাসে মুফতি আহমদ সগীর আল-কাদেরী সাহেবের পরিচালনায় পবিত্র খতমে কুরআন, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে বিকাল-৪.০০ টায় বাংলাদেশ বার কাউন্সিলের সম্মানিত সদস্য এডভোকেট মোঃ নাজিম উদ্দীন চৌধুরী ফিতা ও কেক কেটে কলেজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নজরুল ইসলাম, কলেজ পরিচালনা পর্ষদ সম্মানিত সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ এডভোকেট মোঃ শামসুল আলম পাটোয়ারী, উপাধ্যক্ষ এডভোকেট আবুল কাশেম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক এডভোকেট তৌহিদ হোসেন সিকদার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মাহবুবুল আলম, কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য মোঃ হারুন উর- রশিদ, এড.আমিনুল নিজামী, এড.ফাতেমা আক্তার, এড.সাদ্দাম হোসেন, কলেজের পরিচালক গোলজার হোসেন, এস.এম আনিসুর রহমান, নুরুল আলম, রুজি আক্তার, এডভোকেট তাঈমা সুলতানা, কুলসুমা বেগম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কলেজের পরিচালকবৃন্দ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ। উল্লেখ্য যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত ১৭-০৮-২০২৬ ইং তারিখের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৬-২৭ সেশনে এলএল.বি (১ম পর্ব) কোর্সে ভর্তির জন্য অত্র কলেজে (৭০২০) অনলাইনে আবেদন করিতে পারিবেন।





