করোনার টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:

মহাখালী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধনের শুরুতেই তিনি টিকা নেন।

পরে একে একে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন টিকা নেন।

শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই হাসপাতলে পৃথক পাঁচটি বুথে আজ ১৬২ জনকে টিকা দেওয়া হবে। তাদের মধ্যে সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, চিকিৎসক এবং সাধারণ লোকজন রয়েছেন

শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

আজকের প্রধান সংবাদ
Md Moffassir

গুজব ঠেকাতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই জরুরি: বাসস প্রধান সম্পাদক

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে সাংবাদিকতায় সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান গুজব,

Read More »