বিশেষ প্রতিনিধি: মোঃ কলিম উল্লাহ
১৬ মে বৃহস্পতিবার সাতকানিয়া উপজেলার বারদোনা শাহ্ মজিদিয়া মৌলানা আব্দুল বারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর এস এম মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার জাফর আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক মাস্টার শিবু কর্মকার, মাস্টার সাইফুল ইসলাম, সাংবাদিক মোঃ কলিম উল্লাহ, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
শেষে শিক্ষক মোঃ হেলাল উদ্দিনের পরিচালনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও এসএসসি পরীক্ষায় সাফল্য কামনা করা হয়।





