পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযান: বিরিয়ানী হাউজ ও ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি- সুবীর

চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারে অভিযান চালিয়ে খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ।

অভিযানে দেখা যায়, ওরশ বাড়ি নামে একটি বিরিয়ানী হাউজে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া খাদ্য তৈরিতে নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যালযুক্ত কেওড়াজল এবং রঙ মেশানো মরিচ ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে জাবেদ ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের টিম বাজার কমিটির সদস্যদের তোপের মুখে পড়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা থাকলেও এ অভিযোগ নাকচ করেছেন উপপরিচালক ফয়েজ উল্লাহ। তিনি বলেন, অভিযান পরিচালনার সময় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

তিনি আরও জানান, নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তা স্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন :

Check Also

সংসদ সদস্যপদ বহাল কীভাবে, প্রশ্ন টিআইবির

মরিয়মের মৃত্যু ও ‘সেক্সটরশন’–কাণ্ডে প্রভাবমুক্ত তদন্তের দাবি নিজস্ব প্রতিবেদক- বাংলা টুডে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য …