দ্রব্যমূল্য বৃদ্ধির সরাসরি ভারতের হাত রয়েছে বলে দাবি করেন ডাঃ জাফরুল্লাহ চৌধুরী

শ‌নিবার (২৮ ন‌ভেম্বর) জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে লেবার পা‌র্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এবং চাল, পেঁয়াজ ও আলুসহ দ্রব‌্যমূল্যের লাগামহীন উর্ধ্বগ‌তি এইসবের নিয়ন্ত্রণের দা‌বি‌তে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দেশে দ্রব্যমূল্য বৃদ্ধিতে ভারত সরাসরি জড়িত বলে দাবি করেছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে ভারত সরাসরি জড়িত।
এছাড়া তাদের এই পুঁজিতন্ত্রের সঙ্গে যোগ দিয়েছে ভারতীয় চক্রান্ত।’ভারতে গো মন্ত্রণালয় সৃষ্টি হয়, আর আমাদের সরকার ঘাস চাষ শিখতে বিদেশে পাঠায়। কারণ তাদের প্রভু ভারত। আমাদের একটাই কাজ, প্রতিদিন প্রতিনিয়ত পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।’

সংগঠ‌নের চেয়ারম‌্যান ডা. মোস্তা‌ফিজুর রহমান ইরা‌নের সভাপ‌তি‌ত্বে সমা‌বে‌শে আরও বক্তব‌্য দেন নাগরিক ঐক‌্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন, লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুব মিশনের সভাপতি মহিবুল্লাহ মেহেদি, ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ মিলন প্রমুখ
○○

শেয়ার করুন :

Check Also

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভেকু দিয়ে তাণ্ডব: আরও ৬ আসামি কারাগারে ১০ আসামি কারাগারে, লুট হয়েছে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ; ক্ষতির দাবি কোটি টাকার বেশি

ডেস্ক রিপোর্ট- বাংলা টুডে রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভেকু নিয়ে হামলা, ব্যাপক …