দুর্ঘটনাস্থলে স্থানীয় জনতার ভিড়

ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে নিহত ২

বিশেষ প্রতিনিধি- সুবীর

 

সাতকানিয়ায় রেললাইনে গাছ ফেলে এলাকাবাসীর বিক্ষোভ, চার ঘণ্টায় স্বাভাবিক ট্রেন চলাচল

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রেললাইনে গাছ ফেলে ট্রেন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বিকেল চারটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিয়াইশ ইউনিয়নের মাইঙ্গাপাড়া এলাকার আব্দুল মাবুদের ছেলে আবু তাহের (৫০) এবং ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অটোরিকশাচালক আব্দুস শুক্কুর (৪০)।

স্থানীয় বাসিন্দারা জানান, আবু তাহের পেশায় মুদি দোকানি। দোহাজারী থেকে বাজার করে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। পূর্ব কাটগড় রেলগেট এলাকায় অটোরিকশাটি রেললাইনে উঠে গেলে কক্সবাজার থেকে আসা একটি ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়।

ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন যাত্রী আবু তাহের। গুরুতর আহত হন চালক আব্দুস শুক্কুর। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর রেললাইনে গাছ ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা রেলগেট এলাকায় বিক্ষোভও করেন। এতে ওই পথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী রেললাইনে গাছ ফেলে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল চারটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন :

Check Also

স্কুলে যাওয়ার কথা বলে নদীতে, যমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট-বাংলা টুডে মেঘনায় গোসলে নেমে স্রোতের টানে তলিয়ে যায় তিন বন্ধু নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুলে …