জিহাদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ মিয়া (১৫) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় শত শত নারী–পুরুষ। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া মোড় এলাকায় এ কর্মসূচি শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা জিহাদ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও ঘটনার নয় দিন পরও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

অবরোধের কারণে ঢাকা–সিলেট মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তাঁরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার চেষ্টা করেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বেলা ১১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ কর্মসূচি চলমান ছিল।

শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

আজকের প্রধান সংবাদ
Md Moffassir

জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা নিতে হবে: মামুনুল হক

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা, ওমরাহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান নিজস্ব প্রতিবেদক- বাংলা টুডে

Read More »
অর্থনীতি
Md Moffassir

বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে ওঠার শঙ্কা

বিশেষ প্রতিনিধি-বাংলা টুডে আইএমএফের পূর্বাভাস, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে উদ্বেগ; দরিদ্রদের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা

Read More »
আজকের প্রধান সংবাদ
Md Moffassir

গুজব ঠেকাতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই জরুরি: বাসস প্রধান সম্পাদক

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে সাংবাদিকতায় সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান গুজব,

Read More »