কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক:

জাতির জনক বঙ্গবন্ধুর কুষ্টিয়া পৌরসভার ৫ রাস্তার মোড়ে নির্মাণাধীন মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ ডিসেম্বর) রাতের কোনও এক সময় বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমণ্ডল ও বাম হাতের অংশবিশেষ ভেঙে ফেলে তারা।

শনিবার (৫ ডিসেম্বর) সকালে ভাঙা অবস্থায় ভাস্কর্যটি দেখতে পেয়ে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিল করে আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, একই বেদিতে বঙ্গবন্ধুর ৩ ধরণের ৩টি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এছাড়া এই বেদিতে জাতীয় ৪ নেতার ভাস্কর্যও নির্মাণ করা হবে। এরই মধ্যে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপনের কাজ প্রায় শেষের দিকে। গত রাতে দুর্বৃত্তরা ওই ভাস্কর্যটি ভেঙে ফেলেছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে।’ দ্রুত জড়িতদের আইনেরে আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

আজকের প্রধান সংবাদ
Md Moffassir

গুজব ঠেকাতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই জরুরি: বাসস প্রধান সম্পাদক

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে সাংবাদিকতায় সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান গুজব,

Read More »